
মেষ রাশি- সকলের সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সহযোগিতা বজায় থাকবে। পারিবারিক পরিস্থিতির উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল পেতে পারেন। কাজকর্মে গতি আসবে। অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। প্রশাসনিক কাজে সাফল্য আসবে। আধিকারিকরা আপনার কাজে সন্তুষ্ট থাকবেন। মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অন্যদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সফল হবেন। দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
চাকরি ও ব্যবসা: কর্মক্ষেত্রে উন্নতির জন্য প্রচেষ্টা জারি রাখবেন। পেশাগত চাপের কাছে নতিস্বীকার করবেন না। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারবেন। নিজের যোগ্যতা অনুযায়ী কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পেশাগত কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ আসবে। শিল্প ও ব্যবসায়িক কাজে গতি বাড়বে। আর্থিক ভারসাম্য রাখতে পারবেন। যৌথ ব্যবসায় উন্নতি হবে। দায়িত্বগুলি যথাযথ ভাবে পালন করবেন। সামাজিক ও পেশাগত ক্ষেত্রে সুনাম বাড়বে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফল হতে পারে। প্রশাসনের সহযোগিতা পাবেন। আর্থিক লাভের পরিমাণ বাড়বে।
প্রেম ও বন্ধুত্ব: মন ভাল থাকবে। ব্যক্তিগত বিষয়ে প্রভাব বজায় থাকবে। সম্পর্কের ক্ষেত্রে সমন্বয় ও বোঝাপড়া বাড়বে। সংযত আচরণ দিয়ে সকলের মন জয় করবেন। কাছের মানুষের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাবেন। প্রিয়জনদের আনন্দের দিকে খেয়াল রাখবেন। আবেগঘন বিষয়ে স্বচ্ছন্দ বোধ করবেন। মতবিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা পাশে থাকবেন।
স্বাস্থ্য ও মনোবল: আলোচনা ও কথাবার্তায় প্রভাব বিস্তার করতে পারবেন। নিয়মকানুন মেনে চলবেন। ইতিবাচক মনোভাব বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন। যোগাভ্যাস বাড়ান। মনোবল উঁচু থাকবে।
শুভ সংখ্যা: ১, ২, ৭ ও ৯
শুভ রং: লাল
আজকের প্রতিকার: কৈলাসপতি শিবশঙ্করের পুজো ও বন্দনা করুন। পারস্পরিক সহযোগিতা বাড়ান।
জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।