Advertisement

Ajker Aries Rashifal: আজকের দিন মেষ রাশি- ৩ মে, ২০২৬- বাড়ি ও গাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে

অফিসে বা ব্যবসায় মনোসংযোগ বাড়ান। লক্ষ্যে অবিচল থাকুন। কোথাও চাকরির চেষ্টা করলে, আজ ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। টাকা পয়সা লেনদেনে আজ সজাগ থাকুন। 

Aries, মেষAries, মেষ
অরুনেশ কুমার শর্মা
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 5:06 AM IST
  • কাজের ব্যবসায় জবাবদিহি বাড়তে পারে
  • নিয়ম মেনে চলবেন

মেষ - ব্যক্তিগত প্রয়াস গতি পাবে আজ। কলা-সাহিত্যের সঙ্গে যুক্তদের ভাল দিন। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। আজ ব্যবহারে ফোকাস রাখুন। নম্র ব্যবহার করুন। চট করে মাথা গরম করবেন না। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। বাড়ি ও গাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। আবেগতাড়িত হয়ে কিছু করে বসবেন না।

অর্থ-- অতি উত্‍সাহে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলেই আজ মুশকিল। কোথাও লগ্নি করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজ কাজের চাপ থাকে পারে। অফিসে বা ব্যবসায় মনোসংযোগ বাড়ান। লক্ষ্যে অবিচল থাকুন। কোথাও চাকরির চেষ্টা করলে, আজ ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। টাকা পয়সা লেনদেনে আজ সজাগ থাকুন। 

প্রেম ও পরিবার-- পরিবারে আজ খুশির পরিবেশ থাকবে। আজ আকস্মিক কেউ জীবনে আসতে পারে, জীবনের মোড় ঘুরে যেতে পারে। মনের কথা কাউকে বলার আগে ধৈর্য ধরুন। বিয়ের প্রস্তাব আসতে পারে। সংবেদনশীল হবেন না। 

শুভ রং-- লাল

শুভ নম্বর-- ৬,৮ ও     

আজকের উপায় : নবগ্রহের রাজা সূর্যকে দেবতাজ্ঞানে পুজো করা হয়। জ্যোতিষ শাস্ত্রে তাঁর বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। তিনিই একমাত্র প্রত্যক্ষ দেবতা। রবিবারের দিনটি সূর্যের আরাধনায় উৎসর্গ করা হয়েছে। এক লোটা জলেই প্রসন্ন হন সূর্য দেব। সূর্যকে জলের অর্ঘ্য দিয়ে এবং কিছু মন্ত্র জপ করে ব্যক্তি নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারে। পাশাপাশি এই উপায়ে মান-সম্মান বৃদ্ধি করতে পারেন, আবার চাকরিতে উন্নতি ও সাফল্যের পথ প্রশস্ত হবে।

জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement