Advertisement

Arun Vakri 2026: ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে অরুণ, ৪ রাশি মালামাল, ঝামেলা থেকে মুক্তি

১০ সেপ্টেম্বর বক্রী হয়েছে অরুণ। এটি ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বক্রী অবস্থাতেই থাকবে। যার ফলে বিরাট উন্নতি হবে ৪ রাশির। টাকার অভাব শেষ হবে। সেই সঙ্গে ঝামেলা থেকে মিলবে মুক্তি।

অরুণ বক্রী ২০২৬ অরুণ বক্রী ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2026,
  • अपडेटेड 6:04 PM IST
  • ১০ সেপ্টেম্বর বক্রী হয়েছে অরুণ
  • এটি ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বক্রী অবস্থাতেই থাকবে
  • যার ফলে বিরাট উন্নতি হবে ৪ রাশির

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, অরুণ বা ইউরেনাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি ধন-সম্পত্তি, প্রেম ও বৈভবের কারক গ্রহ। আর এই গ্রহটি ১০ সেপ্টেম্বর বৃষ রাশিতে বক্রী হয়েছে। এই গ্রহটি ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। যার ফলে দারুণ সময় কাটাবে ৪ রাশি। এই সব রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরবে। টাকার অভাব থাকবে না। সেই সঙ্গে ঝামেলা ও অশান্তি থেকেও মুক্তি পাবেন।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন অরুণের বক্রী দশা কোন কোন রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে কোনও কথাই নেই। 

কর্কট রাশি
অরুণের বক্রীতে বিরাট উন্নতি করবে কর্কট রাশির জাতক এবং জাতিকারা। এই সময় ঝামেলা ও অশান্তি মিটে যাবে। পরিবারে আসবে সুসময়। এছাড়া টাকার অভাব কাটিয়ে ফেলতে পারবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। শুধু তাই নয়, এই সময় চাকরিতে বিরাট উন্নতি হবে। ভাগ্য সঙ্গ দেবে। প্রোমোশন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। তাই অহেতুক দুশ্চিন্তা করে কোনও লাভ নেই। 

কন্যা রাশি
অরুণ বক্রীতে টাকা নিয়ে টেনশন কেটে যাবে কন্যা রাশির। বিরাট টাকার খোঁজ মিলবে। বাড়বে সম্পত্তি। গাড়ি ও বাইক কিনতে পারেন। আবার ফ্ল্যাট বা বাড়ি কেনার যোগও রয়েছে। এছাড়া এই সময় ঝামেলা ও অশান্তি থেকেও মুক্তি পাবেন। পরিবারে থাকবে শান্তি। অরুণ বক্রীতে মন শান্ত থাকবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 
এই যোগে ব্যবসা বড় হবে। ক্লায়েন্টের থেকে প্রচুর টাকা পাবেন।

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এই যোগে দারুণ সময় কাটাবেন। টাকা নিয়ে চিন্তা শেষ। ব্যবসায় বিরাট লাভ হবে। নতুন প্রোজেক্ট পেয়ে ক্ষতি থেকে বেরিয়ে আসবেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। যার জোরে চাকরিতে নিশ্চিত উন্নতি হবে। এই সময় কাজের জায়গায় নয়া পদ পেতে পারেন। সমাজেও বাড়বে পরিচিত। সকলেই সম্মান দিয়ে কথা বলবেন। 

Advertisement

মকর রাশি
বরুণ বক্রী হচ্ছে। যার ফলে মকর রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে এগিয়ে যাবেন। এই সময় বিদেশে যাওয়ার যোগও তৈরি হচ্ছে। এই যোগে শেয়ারবাজারে বাম্পার লাভ হবে। তবে মাথা ঠান্ডা রেখে বিনিয়োগ করবেন। নইলে লাভ হবে না। এই বক্রী দশখায় ব্যবসা বিরাট বড় হবে। চাকরিতেও এগিয়ে যাবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বলে চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement