Advertisement

Chandra Grahan Lucky Zodiacs: দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ৩ রাশির হঠাৎ করে উপার্জন বাড়বে

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ৩ মার্চ আর বিশেষ বিষয় এই যে এদিন দোল উৎসবও রয়েছে। এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে। গ্রহণ শুরু হবে দুপুর ৩টে ২১ মিনিটে আর শেষ হবে সন্ধ্যে ৬টা বেজে ৪৬ মিনিটে। অপরদিকে, উপছায়া চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ২টো বেজে ১৬ মিনিটে।

চন্দ্রগ্রহণের দিন কাদের ভাগ্য প্রসন্ন হবে?চন্দ্রগ্রহণের দিন কাদের ভাগ্য প্রসন্ন হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 12:14 PM IST
  • ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ৩ মার্চ আর বিশেষ বিষয় এই যে এদিন দোল উৎসবও রয়েছে।

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ৩ মার্চ আর বিশেষ বিষয় এই যে এদিন দোল উৎসবও রয়েছে। এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে। গ্রহণ শুরু হবে দুপুর ৩টে ২১ মিনিটে আর শেষ হবে সন্ধ্যে ৬টা বেজে ৪৬ মিনিটে। অপরদিকে, উপছায়া চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ২টো বেজে ১৬ মিনিটে। এই জাগতিক ঘটনা ভাকত সহ বেশ কিছু দেশে দেখা যাবে। জ্যোতিষ মতে, এই গ্রহণের প্রভাব সব রাশিদের ওপর পড়লেও, বিশেষ ৩ রাশির ওপর এর প্রভাব শুভ হতে চলেছে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ আর্থিক দিক থেকে স্বস্তি নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ হবে বা অর্থ এই সময় ফেরৎ পাবেন। চাকুরীজীবিরা নতুন দায়িত্ব বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন চুক্তি বা নতুন ক্লাইন্ট অথবা বড় কোনও অর্ডার পেতে পারেন। বিনিয়োগ করলে উপকৃত হবেন। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারে সুখ-শান্তির আবগ থাকবে এবং কোনও শুভ সংবাদ পেতে পারেন। মানসিক অশান্তি কম হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি উন্নতির নতুন পথ খুলে দিতে পারে। কেরিয়ার পরিবর্তন বা নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। পদোন্নতিও সম্ভব। সমাজে আপনার খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পাবে। সরকারি কাজ বা প্রশাসনিক বিষয়ে সাফল্য সম্ভব। আয়ের নতুন উৎস তৈরি হবে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের ইঙ্গিতও পাওয়া যাবে। বিদেশ ভ্রমণ বা বিদেশ-সম্পর্কিত প্রকল্পে সাফল্য সম্ভব হতে পারে। সম্পর্ক মধুর হয়ে উঠবে এবং বৈবাহিক জীবন মজবুত হবে। 

ধনু রাশি
এই চন্দ্রগ্রহন ধনু রাশির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ব্যবসায়িক সম্প্রসারণ সম্ভব এবং অংশীদারিত্ব লাভজনক হতে পারে। চাকরিজীবী ব্যক্তিরা তাদের বস এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন। বিনিয়োগ, বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, লাভজনক হতে পারে। পারিবারিক জীবন আনন্দময় হবে এবং বাড়িতে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে এবং অবিবাহিত ব্যক্তিরা সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে পারেন। ভ্রমণ সম্ভব, যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement