
১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া উদযাপন করা হবে। শাস্ত্রে এই তিথিকে বছরের সবচেয়ে বড় মুহূর্ত বলা হয়েছে। বলা হয়, এইদিন পুজো-পাঠ ও দান-পুণ্য করলে অক্ষয় ফলের প্রাপ্তি হয়। অর্থাৎ এইদিনে অর্জন করা অক্ষয় ফল আজীবন সমাপ্ত হয় না বলে মনে করা হয়। এইজন্য এইদিন সোনা-রূপোর মতো মূল্যবান ধাতু, গয়না কেনাকে শুভ বলে মনে করা হয়। এইদিন সোনা-রূপো কিনলে ধনধান্য অনেক গুণ বেড়ে যায়। শাস্ত্রে সোনা-রূপোর মতো মূল্যবান জিনিসের রক্ষক ও স্বামী ভগবান কুবের দেবকে মানা হয়। ইনি স্বর্গের দেবতাদের কোষাধক্ষ্য। জ্যোতিষ মতে, অক্ষয় তৃতীয়ায় ভগবান কুবেরের প্রিয় রাশিরা বিশে। কৃপা পেতে পারেন। আসুন জেনে নিন সেই সব রাশি কারা।
বৃষ রাশি
অক্ষয় তৃতীয়া সম্পত্তি বা সোনা-রূপোতে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় বলে মনে হচ্ছে। দীর্ঘমেয়াদে আপনি ভালো লাভ দেখতে পারেন। আপনি অসুস্থতা ও রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকবেন। এছাড়াও আপনি আঘাত ও দুর্ঘটনা থেকেও সুরক্ষিত থাকবেন। যারা শিক্ষায় আগ্রহী, তারা এই সময়ে কিছু ভালো ফল পেতে পারেন। আপনি যত বেশি কঠোর পরিশ্রম করবেন, তত বেশি লাভবান হবেন।
কর্কট রাশি
অর্থ উপার্জন এবং বিনিয়োগের জন্য সময়টি অনুকূল বলে মনে হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কিছু সুসংবাদ পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারে। ব্যবসায়ীরাও এই সময়ে একটি লাভজনক চুক্তি সম্পন্ন করতে পারেন। কাজ বা ব্যবসার জন্য ভ্রমণ আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে। এছাড়াও, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার পরিবারে সুখ অটুট থাকবে। ভাগ্য সহায় হবে।
বৃশ্চিক রাশি
অক্ষয় তৃতীয়া বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। আপনার খরচ কমবে। আপনার সঞ্চয় বাড়বে। আপনি আপনার পছন্দের সম্পত্তিতে বিনিয়োগ করার একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন। যারা নতুন বাড়ি, ফ্ল্যাট বা জমিতে বিনিয়োগ করছেন, তারা উল্লেখযোগ্য লাভবান হবেন। যারা নতুন ব্যবসা বা দোকান খোলার কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অনুকূল। বাড়িতে এবং পরিবারে নতুন আনন্দ আসবে। আপনার বাবা-মায়ের স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু রাশি
এই সময়টা ধনু রাশির জন্য ভাল। ব্যবসায় স্থিতিশীল উন্নতির সম্ভাবনা রয়েছে। ক্রমবর্ধমান লাভ আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। অর্থ সহজেই পাওয়া যাবে। যদি আপনার টাকা দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে তা পুনরুদ্ধার হতে পারে। ধর্মীয় সাধনায় ধৈর্য আপনাকে এগিয়ে রাখবে। কঠোর পরিশ্রমে বিশ্বাস রেখে আপনি সামনে এগিয়ে যাবেন। আপনার কাজের পথে বাধাগুলোও দূর হতে শুরু করবে বলে মনে হচ্ছে।