
১৭ এপ্রিল, শুক্রবার জ্যোতিষ দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এইদিন অমাবস্যার সঙ্গে সঙ্গে গ্রহদের চালে বড় বদল দেখা যাবে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, আজ দুপুর ১২টা ২ মিনিটে চন্দ্রমা মেষ রাশিতে প্রবেশ করে গেছে, যেখানে সূর্যের সঙ্গে এর যুতি তৈরি হবে। এছাড়াও আজ বিকেল ৪টে ০৫ মিনিটে শনি উত্তরাভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে যাবে। এই বিশেষ সংযোগ কিছু রাশির ক্ষেত্রে শুভ সঙ্কেত নিয়ে আসবে। জ্যোতিষ মান্যতা অনুসারে, এই যোগগুলির প্রভাব কেরিয়ার, ধন আর পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ৪ রাশিদের ওপর এই অমাবস্যা আলোর রাস্তা খুলে দেবে।
মেষ রাশি
মেষ রাশির জন্য এই অমাবস্যা শুভ সঙ্কেত নিয়ে আসবে। সূর্য ও চন্দ্রমার যুতি আপনার রাশিতে তৈরি হচ্ছে, এতে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ব্যবসায় বড় সুযোগ পাবেন এবং চাকরিতে আপনার ভাবমূর্তি স্বচ্ছ হবে। আর্থিক পরিস্থিতি শুধরে যাবে ও পরিবারে শান্তি বজায় থাকবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই সময় অনুকূল। আপনার কেরিয়ারে ভাল সুযোগ মিলবে এবং আপনি পরিশ্রমের ফল পাবেন। অর্থলাভের সঙ্কেত রয়েছে আর কোনও পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময় সুখের হতে চলেছে। আপনার কোনও বড় ইচ্ছা পূরণ হবে। সম্পত্তি সংক্রান্ত মামলায় লাভ হবেয নতুন গাড়ি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। পরিবারে সুখের পরিবেশ থাকবে এবং সম্পর্ক মজবুত হবে।
ধনু রাশি
ধনু রাশির এই সময় উৎসাহ বাড়বে। আপনার আত্মবিশ্বাস বাড়বে এহং কাজে সফলতা পাবেন। ব্যবসায় নতুন সুযোগ পাওয়া যাবে আর চাকরিতে প্রমোশন বা বেতন বাড়তে পারে। মানসিক চাপ কম হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।