Advertisement

Bada Mangal 2026: ১৯ বছর পর জৈষ্ঠ্যে ৮টি বড় মঙ্গলবার, ৪ রাশিকে সুখ-সম্পদে ভরাবে পবনপুত্র

এই বছর জৈষ্ঠ্য মাস ২ মে থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত থাকবে। অধিক মাসের কারণে জৈষ্ঠ্য মাস এবার পুরো ৫৯ দিনের হবে। তাই এই কারণে জৈষ্ঠ্য মাসে ৪ বা ৫ নয়, বরং পুরো ৮টি বড় মঙ্গলবার আছে। জ্যোতিষ মতে, জৈষ্ঠ্য মাসে এই ৮টি বড় মঙ্গলবার প্রায় ১৯ বছর পর তৈরি হয়েছে।

বজরঙ্গবলীর কৃপা পাবেন কারা?বজরঙ্গবলীর কৃপা পাবেন কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 11:56 AM IST
  • এই বছর জৈষ্ঠ্য মাস ২ মে থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত থাকবে।

এই বছর জৈষ্ঠ্য মাস ২ মে থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত থাকবে। অধিক মাসের কারণে জৈষ্ঠ্য মাস এবার পুরো ৫৯ দিনের হবে। তাই এই কারণে জৈষ্ঠ্য মাসে ৪ বা ৫ নয়, বরং পুরো ৮টি বড় মঙ্গলবার আছে। জ্যোতিষ মতে, জৈষ্ঠ্য মাসে এই ৮টি বড় মঙ্গলবার প্রায় ১৯ বছর পর তৈরি হয়েছে। এর আগে এই সংযোগ ২০০৭ সালে তৈরি হয়েছিল। বিশ্বাস করা হয় যে জৈষ্ঠ্যর বড় মঙ্গলবারে যে ভক্তরা পূর্ণ শ্রদ্ধা সহকারে বজরংবলীর উপাসনা করে, তাঁদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ হয়। আর এই ২ মাসের জৈষ্ঠ্য মাসের বড় মঙ্গলবারে কোন ৪ রাশির দারুণ লাভ হতে চলেছে। 

বৃষ রাশি
চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এই সময় ভাল থাকবে। অংশীদারিত্বে করা কাজে সফলতার প্রবল সম্ভাবনা রয়েছে। ছোট ব্যবসাকে এই সময় বড় করতে পারেন। নতুন রাস্তা আপনার জন্য খুলে যেতে পারে। এছাড়াও প্রেম সম্পর্কে মধুরতা বাড়বে। আপনার পরিবারের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকবে। কোনও বড় চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। 

কর্কট রাশি
খুব সহজেই অর্থ প্রাপ্তি হবে। আটকে থাকা অর্থ আপনার কাছে আসবে। অর্থ উপার্জনের জন্য বাড়ি থেকে দূরে যেতে পারেন। তবে আয় বৃদ্ধি হবে এই সনয়। ব্যবসা থেকে বড় লাভ হবে। স্বাস্থ্য এই সময় অনুকূল থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা থাকলে, সেখান থেকে স্বস্তি মিলতে পারে। সন্তানের পক্ষ থেকে ভাল খবর পেতে পারেন। 

কন্যা রাশি
আর্থিক পরিস্থিতি আরও ভাল হওয়ার সময় এসে গেছে। আপনার খরচ কম হবে এবং ব্যাঙ্ক-ব্যালেন্স বাড়তে পারে। আয় বৃদ্ধির স্পষ্ট সঙ্কেত রয়েছে। ধর্ম-কর্ম ও পুজো-পাঠে রুচু বাড়বে। কাজ সংক্রান্ত কোনও সফর লাভদায়ক হবে। কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ আসবে। পড়ুয়াদের জন্য এই সময়কাল ভাল থাকবে। কোনও বড় উপলব্ধি পেতে পারেন। 

কুম্ভ রাশি
অর্থ প্রাপ্তির নতুন সুযোগ পেতে পারেন। যদি ভাবনা-চিন্তা করে বিনিয়োগ করেন তাহলে রিটার্ন ভাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কথা ও ব্যবহারে অনেক পরিবর্তন আসবে, যা কেরিয়ারের জন্য লাভদায়ক হবে। এই সময় আপনার আর্থিক দিকআরও ভাল হবে। পরিবার, বিশেষ করে ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement