
জ্যোতিষশাস্ত্রে বুধকে পৃথিবী তত্ত্বের গ্রহ বলে মনে করা হয়। এই কারণে বুধের পছন্দের রাশিদের মধ্যে মিথুন ও কন্যা রাশিরা রয়েছে। মিথুন রাশিকে বায়ু তত্ত্বের রাশি ও কন্যা রাশিকে পৃথিবী তত্ত্বের রাশি বলা হয়। এই দুই রাশির জাতকদের স্বভাব ও ভাগ্য আলাদা আলাদা হয়ে থাকে। যদিও এই দুই রাশির স্বামী বুধ। তাও এই দুই রাশির জীবনের রাস্তা ও স্বভাব বেশ আলাদা আলাদা হয়ে থাকে। কন্যা রাশির ওপর বুধের প্রভাব বেশি হয়ে থাকে। অপরদিকে মিথুন রাশিতে শনির প্রভাব বিশেষ হয়ে থাকে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপরে সর্বদাই কৃপা থাকে বুধের ৷ জাতক-জাতিকার জীবনের সব থেকে ভাল মুহূর্ত আসে, নতুন করে জীবন শুরু করতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হতে পারে ৷ শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসতে পারে। এদের বন্ধুদের সংখ্যা প্রচুর হয়। এই জাতকেরা কারোর মন সহজেই জয় করে নেন। এরা সব কাজেই দারুণ দক্ষ। খুব সুন্দরভাবে সম্পর্ক ধরে রাখেন এই রাশির জাতকেরা। পড়াশোনাতেও খুব ভাল হয় এই রাশির জাতকেরা। নতুন কিছু শেখার জন্য মুখিয়ে থাকেন। এরা জীবনে সফলতা পেয়ে থাকেন।
কন্যা রাশির
জ্যোতিষ মতে কন্যা রাশির জাতকদের ওপর বুধ দেবের বিশেষ কৃপা রয়েছে। এদের মাথা খুব তীক্ষ্ণ হয়। এরা যে কোনও কাজ করার আগে ভাল করে ভেবে নেন। এই রাশির জাতকেরা পরিশ্রমী হয়ে থাকেন। এরা যে কোনও কাজকে খুব উদ্যোগী হয়ে করতে ভালবাসেন। অন্যেরা কী করল কী বলল তাতে এই রাশির জাতকেরা অত ভাবেন না। এদের মন পরিষ্কার হয়। বন্ধুদের বিষয়ে এই রাশির লোকেরা সৌভাগ্যশালী হয়। শিক্ষাক্ষেত্রে খ্যাতি পেয়ে থাকেন। এদের আর্থিক পক্ষ খুবই মজবুত হয়।