
গ্রহের রাজকুমার বুধ কুম্ভ রাশিতে মার্গী হয়ে গিয়েছে। অর্থাৎ বুধের সোজা চাল শুরু হয়ে গিয়েছে। বুধদেব এখন ২৯ জুন পর্যন্ত এই অবস্থাতেই থাকবে। জ্যোতিষ মতে, বুধের সরাসরি চাল কিছু রাশির জাতকদের জন্য লাভদায়ক হলেও কিছু রাশির জন্য তা ক্ষতিকারক প্রমাণিত হবে। বিশেষ করে ৪ রাশিকে এই সময়কালে সাবধানে থাকতে হবে। আসুন জেনে নিন সেই রাশি কারা।
কর্কট রাশি
মার্গী বুধের কারণে কর্কট রাশির জাবনে চড়াই-উৎরাই দেখা দেবে। আপনার কাছের সম্পর্কে চিড় ধরতে পারে। স্বাস্থ্য বিগড়াতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভয়ঙ্কর ক্ষতির মুখে ফেলবে। এই সময় অর্থ লেন-দেন এড়িয়ে চলুন।
উপায়-বুধ মার্গী থাকা পর্যন্ত শিবলিঙ্গে গঙ্গাজল ঢেলে অভিষেক করুন ও গণেশজিকে দুর্বা চড়ান।
কন্যা রাশি
এই সময় কন্যা রাশির জাতকদের সাবধানে কাজ করতে হবে। খরচ অনায়াসে বৃদ্ধি পেতে পারে। আয় সেই তুলনায় কমতে পারে। এটি আপনার ধৈর্য্য ও সংযমের পরীক্ষা। প্রতিযোগী পরীক্ষায় কঠিন প্রয়াসের পরই সফলতা হাতে আসবে।
উপায়-গণপতি মহারাজকে সবুজ রঙের ফল অর্পণ করুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময় প্রতিকূল থাকবে। অর্থ-সম্পত্তি সংক্রান্ত মামলায় সমস্যা বাড়তে পারে। সম্পত্তি নিয়ে কোনও বড় অশান্তি সামনে আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি দেখা দিতে পারে। কেরিয়ার-রোজগারের দিকে নজর দেওয়া দরকার।
উপায়-শিবের নিয়মিত পুজো করলে লাভ হবে। প্রতি সোমবার ভগবানকে বেলপাতা দিয়ে পুজো করুন।
মীন রাশি
মীন রাশির জাতকদের খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। দামি জিনিসের ওপর খরচ বাড়তে পারে। বিনিয়োগের মামলায় আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। এইজন্য এই সময় নতুন বিনিয়োগ না করাই ভাল হবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন।
উপায়-ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায়ে জপ করুন।