
জুনের শেষে বুধ বক্রী হতে চলেছে। অর্থাৎ বুধ উল্টোদিকে হাঁটবে। ২৯ জুন ২০২৬-এর জ্যৈষ্ঠ অধিকমাস শেষ হবে। ওইদিন পূর্ণিমাও রয়েছে। বুধ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বক্রী হয়ে ৪ রাশির জাতকদের জীবনে নয়া সূচনা নিয়ে আসবে। ২৪ জুলাই পর্যন্ত বুধ চন্দ্রমার রাশি কর্কটে বক্রী অবস্থায় থাকবে। বুধকে বাণী, ব্যবসার কারক হিসাবে মনে করা হয়। এই কারণে সবচেয়ে ছোট গ্রহ বুধের অবস্থান বদল হলে এইসব ক্ষেত্রে প্রভাব পড়ে। জেনে নিন বুধের উল্টো চাল কোন রাশিদের জীবনে শুভ প্রমাণিত হতে চলেছে।
মেষ রাশি
বুধের বক্রী মেষ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স চারগুণ করবে। আয় বাড়বে। কোনও ভাল কেরিয়ারের প্রস্তাব আসতে পারে, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বড় কোনও উন্নতি হবে। দুঃশ্চিন্তা দূর হবে। বন্ধুরা সহায়তা করবে। অবিবাহিতদের বিয়ে হতে পারে। সম্পর্ক ভাল হবে।
মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি বুধ আর বুধের বিপরীতে হাঁটা এই রাশির জাতকদের জন্য বিশেষ হতে চলেছে। আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। জীবনে গুরুত্বপূর্ণ কিছু অর্জন করবেন। সমাজে সম্মান বাড়বে। কোনও বড় ইচ্ছা পূরণ হবে। অর্থ-সম্পদ বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি বুধ। বুধের উল্টো চাল এই রাশির জন্য শুভ ফল নিয়ে আসবে। আর্থিক উন্নতি হবে। ঋণ থেকে মুক্তি পাবেন। আটকে থাকা অর্থ পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পুরনো কোনও রোগ থেকে রেহাই পাবেন। দীর্ঘ সময় ধরে চলা অশান্তি ও সমস্যা দূরে থাকবে।
কুম্ভ রাশি
বুধ বক্রী হয়ে কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। আপনি কেরিয়ারে বড় উন্নতি দেখতে পারবেন। এই সময় চাকুরীজীবি ও ব্যবসায়ী এই দুজনের জন্য ভাল সময়। কেরিয়ারের বাধা দূর হবে। স্বাস্থ্য ভাল থাকবে। অর্থ-সম্পদ বাড়বে। ধার্মিক সফরে যেতে পারেন।