Advertisement

Gajkesari Rajyog: গুরু-চন্দ্রমার গজকেশরী রাজযোগ, নভেম্বর থেকে ৪ রাশির আকাশ ছোঁয়া উন্নতি

নভেম্বর মাস শুরু হতেই চন্দ্রমা যুতি তৈরি করবে, যাকে গজকেশরী রাজযোগ বলা হয়। আসলে ৩ নভেম্বর চন্দ্রমা সিংহ রাশিতে প্রবেশ করবে। যেখানে প্রথম থেকেই বিরাজ করছে গুরু বৃহস্পতি।

গজকেশরী রাজযোগগজকেশরী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 3:54 PM IST
  • বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নবগ্রহদের মধ্যে চন্দ্রমা একমাত্র এমন গ্রহ, যে সবচেয়ে গ্রুত গতিতে রাশি বদল করে।

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নবগ্রহদের মধ্যে চন্দ্রমা একমাত্র এমন গ্রহ, যে সবচেয়ে গ্রুত গতিতে রাশি বদল করে। চন্দ্রমা এক রাশিতে প্রায় আড়াই দিন পর্যন্ত থাকে এবং কোনও না গ্রহের সঙ্গে যুতি তৈরি করে। নভেম্বর মাস শুরু হতেই চন্দ্রমা যুতি তৈরি করবে, যাকে গজকেশরী রাজযোগ বলা হয়। আসলে ৩ নভেম্বর চন্দ্রমা সিংহ রাশিতে প্রবেশ করবে। যেখানে প্রথম থেকেই বিরাজ করছে গুরু বৃহস্পতি। জ্যোতিষ মতে, গুরু-চন্দ্রমার যুতিতে গজকেশরী যোগ তৈরি হবে। এই যোগ কিছু রাশির কেরিয়ার, অর্থ, মান-সম্মানে প্রভাব ফেলবে। 

মেষ রাশি
গজকেশরী রাজযোগে মেষ রাশির উন্নতির যোগ রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা সমস্যার সমাধান হবে। জাতকেরা ভাগ্যর পূর্ণ সঙ্গ পাবেন। অনেক ক্ষেত্রে সফলতা পেতে পারেন। পড়ুয়াদের জন্য এই সময় ভাল যাবে। আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। এই সময় গুরু, শিক্ষক ও মেন্টরের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। সম্পর্কে মধুরতা বাড়বে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ হবে। আপনার ব্যক্তিত্ব আরও ইতিবাচক হবে। 

মিথুন রাশি
গজকেশরী যোগে মিথুন রাশির শুভ ফল প্রাপ্তি হবে। জাতকদের সব ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হবে। ভাই-বোনদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। আপনাদের মধ্যে চলা ঝগড়া-অশান্তি শেষ হবে। আপনার আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি হবে। শিক্ষা, মিডিয়ায় কাজ যারা করছে, তাদের লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট কোনও জায়গায় সফর করতে পারেন। বাবার পূর্ণ সহযোগিতা পাবেন। যার ফলে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 

সিংহ রাশি
সিংহ রাশির জন্য গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এই রাশির জাতকদের জীবনে চলা সমস্যা এবার শেষ হবে। নিজের পরিচয় তৈরি করতে সফল হবেন। সমাজে মান-সম্মান বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা এই সময় লাভ পাবেন। গবেষণা যারা করছেন তাদের জন্য এই সময় খুব শুভ। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। 

Advertisement

তুলা রাশি
গজকেশরী রাজযোগে তুলা রাশির জাতকদের সুদিন আসতে চলেছে। মান-সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। চাকুরীজীবি জাতকদের জন্য এই সময় ভাল যাবে। উচ্চ আধিকারিক, সরকারি প্রতিনিধিদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক তৈরি হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। সমাজে মান-সম্মান বাড়বে। আপনার অনেক ইচ্ছে পূরণ হবে। বৈবাহিক জীবন অনুকূল থাকবে। 
 

Read more!
Advertisement
Advertisement