Advertisement

Chandra Gochar 2026: শত্রুর ঘরে ঢুকে বসে আছে চন্দ্র, আড়াই দিনেই ৩ রাশি কেঁদে কূল পাবে না

জ্যোতিষশাস্ত্রে চন্দ্রমার গোচরকে খুবই বিশেষ বলে মনে করা হয়। আসলে চন্দ্রমার এই গোচরের প্রভাব সরাসরি ব্যক্তির মন ও ভাবনার ওপর পড়তে দেখা যায়। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ১২ এপ্রিল রাত ১টা ১৯ মিনিটে চন্দ্রমা কুম্ভ রাশিতে প্রবেশ করে ফেলেছে।

চন্দ্র গোচর ২০২৬চন্দ্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 12:19 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে চন্দ্রমার গোচরকে খুবই বিশেষ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে চন্দ্রমার গোচরকে খুবই বিশেষ বলে মনে করা হয়। আসলে চন্দ্রমার এই গোচরের প্রভাব সরাসরি ব্যক্তির মন ও ভাবনার ওপর পড়তে দেখা যায়। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ১২ এপ্রিল রাত ১টা ১৯ মিনিটে চন্দ্রমা কুম্ভ রাশিতে প্রবেশ করে ফেলেছে। আড়াই দিন পর্যন্ত এই রাশিতে থাকবে। কুম্ভ রাশির অধিপতি শনি, যাকে চন্দ্রমার শত্রু গ্রহ বলে মনে করা হয়। এরকম অবস্থায় কিছু রাশির ক্ষেত্রে এই গোচর সমস্যা নিয়ে আসতে পারে। তাই এই সময় একটু সামলে চলা দরকার। 

কর্কট রাশি
এই রাশির জন্য এই গোচর অষ্টম ঘরে হয়েছে, যা হঠাৎ করে ঘটনা ও সমস্যার সঙ্গে সম্পর্কিত। এই সময় আপনার মানসিক চাপ, কাজে বাধা ও হতাশার মুখোমুখি হতে পারেন। ছোট ছোট কথাতে রাগ হওয়া, তাই নিজেকে শান্ত রাখা খুবই দরকার। কোনও ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিজেকে দূরে রাখুন। 

কন্যা রাশি
কন্যা রাশির জন্য এই চন্দ্রমার গোচর ষষ্ঠ ঘরে হয়েছে, যা বিবাদ, অসুস্থতা ও শত্রুতার স্থান বলে মনে করা হয়। এই সময় অফিসে বা পরিবারে কারোর সঙ্গে অশান্তি হতে পারে। কোনও জায়গায় যাওয়ার সময় একটু সামলে চলুনয বড় সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। কারণ এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

মীন রাশি
মীন রাশির জন্য এই গোচর দ্বাদশ স্থানে হয়েছে, যেটাকে খরচ ও লোকসানের ঘর বলে মনে করা হয়। এই সময় আর্থিক সঙ্কট দেখা দেবে। খরচ অনেক হতে পারে। মানসিক দিক থেকে একটু চাপে থাকতে পারেন। সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই কথাবার্তা বলুন সাবধানে আর কোনও বিষয়কে একটু সাবধানতার সঙ্গে সমাধানের চেষ্টা করুন। 
 

Read more!
Advertisement
Advertisement