Advertisement

Guru Gochar 2026: দেব গুরু বৃহস্পতির নক্ষত্র গোচরে অচ্ছে দিন, জুলাই পর্যন্ত ৪ রাশির বাম্পার ইনকাম

৯ জুলাই পর্যন্ত গুরু এই নক্ষত্রেই অবস্থান করবেন। আর পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদের অধিপতি হল বুধ। ফলে গুরুর এই নক্ষত্র গোচরে দারুণ সময় আসতে চলেছে বেশ কিছু রাশির জীবনে। ইনকাম বাড়বে। বিশেষ লাভ হবে ৪ রাশির। কোন কোন রাশির কপাল খুলতে চলেছে দেখে নেওয়া যাক।

বৃহস্পতির নক্ষত্র গোচরবৃহস্পতির নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jun 2026,
  • अपडेटेड 7:21 PM IST
  • বৈদিক জ্যোতিষে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্র পরিবর্তন করে থাকে।

বৈদিক জ্যোতিষে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্র পরিবর্তন করে থাকে। আর এই পরিবর্তনের ফলে ১২টি রাশির উপরেই প্রভাব পড়ে। ৪ জুলাই ২০২৬ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে। এই দিন দুপুর ৩টে ৩৭ মিনিটে পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। ১৯ জুলাই পর্যন্ত গুরু এই নক্ষত্রেই অবস্থান করবেন। আর পুষ্য নক্ষত্রের দ্বিতীয় পদের অধিপতি হল বুধ। ফলে গুরুর এই নক্ষত্র গোচরে দারুণ সময় আসতে চলেছে বেশ কিছু রাশির জীবনে। ইনকাম বাড়বে। বিশেষ লাভ হবে ৪ রাশির। কোন কোন রাশির কপাল খুলতে চলেছে দেখে নেওয়া যাক। 

মেষ রাশি
এই রাশির জন্য সেরার সেরা সময় কাটবে ৪ জুলাই থেকে। পরিবারের সঙ্গে চলা পুরনো বিবাদ মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে। এই সময় ইনকাম বাড়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। ছাত্রদের জন্যও সময়টা ভাল কাটবে। এই সময় কেরিয়ারে দ্রুত এগিয়ে যাওয়ার যোগ রয়েছে। উন্নতি কেউ আটকাতে পারবে না। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা টাকাও পেয়ে যাবেন। বৃহস্পতির এই নক্ষত্র গোচরে পরিবারের সমস্যা মিটে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য ভাল সময় আসতে চলেছে। এই সময় বিনিয়োগের নতুন রাস্তা খুলে যাবে। কেরিয়ারে বিরাট সফল হবেন। এই সময় পুরনো সব ইচ্ছে পূরণ হবে। পরিশ্রমের পুরো ফল পাবেন। আর্থিক স্থিতি বদলে যাবে। পরিবার এই সময় সঙ্গে থাকবে। তাঁদের আশীর্বাদে বড় সব বিপর্যয় সামলে নিতে পারবেন। এছাড়া বন্ধুবান্ধবও অবশ্যই পাশে থাকবেন।

মীন রাশি
বৃহস্পতির এই নক্ষত্র গোচরে জুলাই মাসে কপাল খুলবে মীন রাশির। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের চাকরিতে বিরাট বড় প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় ইনকামও বাড়বে। টাকার অভাব দূর হয়ে যাবে। এছাড়া আয়ের নতুন স্রোত তৈরি হবে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। টাকা বাঁচাতে পারবেন। এছাড়া এই সময় পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। তাই অহেতুক স্ট্রেস নেবেন না।

Advertisement

ধনু রাশি
এই গোচরে খুব ভাল সময় কাটবে ধনু রাশি। আপনারা বিনিয়োগের ক্ষেত্রে দারুণ সিদ্ধান্ত নেবেন। তার জন্য পরবর্তী সময় প্রচুর লাভ হবে। টাকার অভাব একবারে দূর হয়ে যাবে। এই সময় কেরিয়ারে সফল হবেন। পুরনো অনেক ইচ্ছেই এই সময় পূরণ হবে। গুরু গোচরে পরিশ্রমের ফল পাবেন। পরিবারের সঙ্গ পাবেন। এছাড়া বাবা-মা সহ সকল সদস্যদের শরীর ও স্বাস্থ্য ভাল থাকবে।

Read more!
Advertisement
Advertisement