
২০২৬ সালে গুরু ডাবল খেলা দেখাতে চলেছেন। ১ বছর পর গোচর যে গুরু গোচর করে, সেই বৃহস্পতি এই বছর ৫ মাসে ২ বার গোচর করবে। শুধু তাই নয়, জুন ২০২৬-এ গুরু গোচর করে গজকেশরী রাজযোগ তৈরি করবে। যেটা জ্যোতিষে খুবই শুভ বলে মনে করা হয়। এই রাজযোগ ৪ রাশির জাতকদের জন্য সফলতা ও অর্থপ্রাপ্তির নতুন রাস্তা খুলে দেবে।
আসলে, গুরু ১ বছর পর গোচর করে তবে গত বছর গুরু অতিচারি হয়েছিল। কিন্তু এই বছর বৃহস্পতি খুব দ্রুত গতিতে তাড়াতাড়ি রাশি পরিবর্তন করছে। যার ফলে ২০২৬-এ জুন থেকে অক্টোবরের মধ্যে গুরু ২ বার গোচর করবে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যাবে। বিশেষ করে এই গোচর ৪ রাশির জন্য বড় লাভ এনে দেবে। ২ জুন ২০২৬-এ গুরু গোচর করে উচ্চ রাশি কর্কটে আসবে এবং ৩১ অক্টোবর ২০২৬-এ গোচর করে সিংহ রাশিতে প্রবেশ করবে। জুন থেকে অক্টোবর পর্যন্ত গুরু চন্দ্রমার রাশি কর্কটে থাকবে আর গজকেশরী রাজযোগ তৈরি করবে। আসুন সেই লাকি রাশি কারা জেনে নেওয়া যাক।
বৃষ রাশি
গুরুর গোচর বৃষ রাশির সিঙ্গল জাতকদের বিয়ের যোগ তৈরি করবে। এরই সঙ্গে কেরিয়ারে বড় পদ পাওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হবে। এরই সঙ্গে আর্থিক উন্নতি হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। গুরুর এই গোচর পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে শুভ হবে।
মিথুন রাশি
গুরুর ডাবল গোচর মিথুন রাশির ভাগ্যের দরজা খুলবে। আপনার কেরিয়ারে নতুন দিশা তৈরি হবে। বড় পদোন্নতি বা কেরিয়ারে নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময় বেশ শুভ হবে। জমিয়ে উপার্জন করতে পারবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময় খুবই উত্তম প্রমাণিত হবে। কারণ গুরু নিজের উচ্চ রাশি কর্কটে থেকে গজকেশরী রাজযোগ তৈরি করবে। আর এই রাশির জাতকদের সবচেয়ে বেশি লাভ দেবে। আপনার আত্মবল ও আকর্ষণ বাড়বে। নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ভাল চলবে।
ধনু রাশি
ধনু রাশির স্বামী গ্রহ গুরু আর গুরু গোচর করে এই রাশিদের একাধিক সুযোগ এনে দেবে। জীবনে সাফল্যের এক নতুন অধ্যায়ের সূচনা হবে। অবিবাহিতদের বিবাহ হতে পারে। যারা অংশীদারিত্বে কাজ করেন, তাদের ব্যবসায় সুফল ও সম্পদ বৃদ্ধি পাবে।