
জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতুর নিজস্ব কোনও শারীরিক অস্তিত্ব নেই, এটি যে রাশিতে অবস্থান করে তার শাসক গ্রহ হিসাবেই ফল দেয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই গ্রহকে ছায়াগ্রহ এবং মুক্তির কারক রূপে কল্পনা করা হয়। কেতুর প্রকৃতি মঙ্গলের অনুরূপ বলে মনে করা হয়, তবে এর কর্মপদ্ধতি একদম ভিন্ন। কেতু তার বন্ধুত্ব রাশিতে থাকলে তাতে শুভ ফল দেয়। কেতুর প্রভাব জাগতিক আসক্তি অতিক্রম করে জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। মেষ, বৃশ্চিক সহ আর কোন কোন রাশি কেতুর বন্ধুর তালিকায় রয়েছে? তাদের উপর কী প্রভাব ফেলে?
মেষ রাশি
মেষ রাশি মঙ্গলের শাসিত গ্রহ। কেতুর চরিত্র অনেকটাই মঙ্গলের মতোই। এই রাশিতে কেতির প্রভাব জাতকদের নির্ভীক স্বভাবের করে তোলে। এই রাশির জাতকরা কেতুর প্রভাবে কঠিন থেকে কঠিনতর বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। শত্রুর যড়যন্ত্রকে বানচাল করতে পারে সহজে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিকে কেতুর প্রিয় রাশি হিসাবে বিবেচনা করা হয়। এখানে কেতু পূর্ণ শক্তিতে বিরাজ করে। এই রাশির জাতকদের ষষ্ঠ ইন্দ্রিয় সব সময় সজাগ থাকে। যা ভবিষ্যতে কী ঘটতে চলেছে তা সহজেই অনুমান করতে পারে। দূরদৃষ্টি সম্পন্ন হয় এই রাশির জাতকেরা। গবেষণা এবং গুপ্তচর বৃত্তিতে সবচেয়ে সফল হন এই রাশির জাতকরা।
ধনু রাশি
ধনু রাশিতে কেতুর প্রভাব বেশ শক্তিশালী। কেতু এই রাশির জাতকদের দার্শনিক এবং জ্ঞানী করে তোলে। তাঁদের সমাজে হঠাৎ করেই সম্মান-প্রতিপত্তি বৃদ্ধি পায়। পৈতৃক সম্পত্তি বা পুরোনো বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা থাকে।
মকর রাশি
শনির এই রাশিতে কেতুর প্রভাব জাতকদের শৃঙ্খলা পরায়ণ করে তোলে। কেতুর প্রভাবে তাঁরা কাজে এতটাই দক্ষ হয়ে ওঠেন যে কর্মক্ষেত্রে তাঁদের ধারে-কাছে আর কেউ থাকে না। সাফল্য প্রাপ্তি এই রাশির জন্য শুধু সময়ের অপেক্ষা মাত্র।
কুম্ভ রাশি
কুম্ভ রাশিতে কেতুর প্রভাব জীবনে লাভ এবং আয় বাড়ায়। কেতু এই রাশির জাতকদের চিরাচরিত ভাবনার বাইরে বেরিয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায়। প্রযুক্তি, বিজ্ঞান বা শেয়ার বাজারের মতো ক্ষেত্রে রাতারাতি প্রচুর লাভ করতে পারেন। সমাজে অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
মীন রাশি
কেতুর প্রিয় রাশিগুলির মধ্যে একটি হলো মীন। এই রাশিতে কেতুর প্রভাব জাতকদের মানসিক ভাবে শক্তিশালী করে। মীন রাশির জাতকরা কেতুর প্রভাবে বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারেন। তাঁদের কল্পনাশক্তি এবং আধ্যাত্মিক সংযোগ অতুলনীয় হয়, জীবনের যে কোনও কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।