Advertisement

Ketu Nakshatra Gochar: মে-এর শেষে কেতুর নক্ষত্র বদল, জুন পর্যন্ত ৩ রাশি কেঁদে কূল পাবে না

জ্যোতিষশাস্ত্রে কেতুকে এক রহস্যময়ী ও ছায়া গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। কেতুর প্রভাব যখন কোনও নক্ষত্রের ওপক পড়ে, তখন জীবনে হঠাৎ করে বদল চলে আসে। বর্তমানে কেতু সিংহ রাশিতে গোচর করছে এবং মঘা নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবে।

কেতুর নক্ষত্র গোচরকেতুর নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 4:38 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে কেতুকে এক রহস্যময়ী ও ছায়া গ্রহ হিসাবে মানা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্রে কেতুকে এক রহস্যময়ী ও ছায়া গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। কেতুর প্রভাব যখন কোনও নক্ষত্রের ওপক পড়ে, তখন জীবনে হঠাৎ করে বদল চলে আসে। বর্তমানে কেতু সিংহ রাশিতে গোচর করছে এবং মঘা নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবে। কেতুর এই নক্ষত্র পরিবর্তন অনেক রাশির জন্য চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। 

কেতু ২৯ মে ২০২৬-এর সকাল ১০টা ১৬ মিনিটে মঘা নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবে। এই অবস্থায় ৩০ জুন ২০২৬ পর্যন্ত থাকবে। মঘা নক্ষত্রের এই চরণের স্বামী বুধ। বুধ বুদ্ধি ও ব্যবসার কারক, তাই কেতুর গোচর বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও আর্থিক দিকের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আসুন কোন কোন রাশির ভাগ্য বিগড়াতে চলেছে জেনে নিই। 

মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্য একটু সামলে থাকতে হবে। কেতুর প্রভাবে আপনার হওয়া কাজও আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে। এই সময় কোনও নতুন ব্যবসায় বা বিনিয়োগ না করাই ভাল, নয়তো অর্থের লোকসান হতে পারে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য কেতুর এই গোচর কেরিয়ারে চাপ সৃষ্টি করতে পারে। পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার জন্য সংঘর্ষ করতে হতে পারে। এই সময় আপনি নিজেকে একা বা বিভ্রান্ত বোধ করতে পারেন। স্বাস্থ্যের প্রতি উদাসীনতা সমস্যা তৈরি করবে। অচেনা মানুষের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। 

মীন রাশি
মীন রাশির জাতকদের নিজের কথা ও ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্যবসায় বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিন। কেতুর পরিস্থিতি আপনার আর্থিক দিককে টালমাটাল করতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন। বৈবাহিক জীবনে ছোট ছোট কথায় অশান্তির আশঙ্কা রয়েছে।  
 

Read more!
Advertisement
Advertisement