
জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীকে ধন-সম্পত্তির দেবী বলে মানা হয়ে থাকে। দেবী লক্ষ্মীর আরাধনা নিয়মিত করলে ব্যক্তির জীবনে অর্থের কোনও কমতি থাকে না। তবে এই কথা খুব কম লোকই জানেন যে লক্ষ্মীদেবীর পাশাপাশি কুবের দেবও সুখ-সম্পদ ও অর্থেক দেবতা। যাঁকে নিত্য পুজো করলে টাকার সঙ্কট একেবারেই থাকে না। তবে ১২টি রাশির মধ্যে এমন কিছু রাশি রয়েছে, যারা কুবের দেবের খুবই প্রিয়। আসুন জেনে নিন কুবের প্রিয় রাশি কারা কারা।
ধনু রাশি
ধনু রাশির ওপর কুবের ভগবান সর্বদা কৃপা করে থাকেন। তাই এই রাশির জাতকদের কুবের দেব সর্বদা ধনী করেন। এরই সঙ্গে এই মানুষেরা খুবই পরিশ্রমী ও বিশ্বাসী হন। তার ওপর কুবেরজির কৃপায় এদের জাগতিক সুখের অভাব একেবারে হয় না। জীবনে আসা প্রতিটি সমস্যা এরা খুব সহজেই অতিক্রম করে নেয়। এরা যে কাজেই হাত দেয়, তাতেই সাফল্য আসে।
বৃষ রাশি
এই রাশির ওপরও কুবের দেবের বিশেষ আশীর্বাদ থাকে। এই জাতকদের জীবনে সব ধরনের জাগতিক সুখের প্রাপ্তি হয়। যারা অর্থের সঞ্চয় করতে পারদর্শী, তারা কুবেরের কৃপায় লাক্সারি জীবন ভোগ করেন। সমাজে এদের বেশ নামডাক হয়। পরিবারের সকলের প্রিয় হন। পদ-প্রতিষ্ঠা অর্জন করে। এই জাতকেরা দুরদর্শী ও পরিশ্রমী হয়ে থাকেন।
তুলা রাশি
ভাগ্যশালী রাশিদের মধ্যে অন্যতম তুলা রাশি। কারণ এই রাশির জাতকদের ওপরও কুবের দেবের কৃপা থাকে। এদের কাছে অর্থ-দৌলতের কমতি থাকে না। জীবনে কুবের দেবের কৃপায় সমাজে প্রচুর মান-সম্মান পান এরা। ভগবান কুবেরের আশীর্বাদে এরা অর্থ-সম্পদ উপার্জন করে। প্রতিটি ছোট সুযোগেও এরা অর্থ উপার্জনের সুযোগ হাতছাড়া করে না।