
বৈদিক শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময়ের অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে ৷ প্রতিটি মুহূর্তেই গ্রহের রাশি পরিবর্তন বা বিশেষ অবস্থানে নানান ধরনের সংযোগ তৈরি করে। আগামী ১৪ মে ২০২৬-এ চন্দ্র মেষে প্রবেশ করবেন, এর ফলেই মঙ্গলের সঙ্গে মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ ১৬ মে ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবেন। মহালক্ষ্মী রাজযোগ জীবনের অনেক ক্ষেত্রেই বড়সড় প্রভাব বিস্তার করতে চলেছে ৷ এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকারা বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে।
মেষ রাশি
মহালক্ষ্মী রাজযোগের ফলে মেষ রাশির জাতক-জাতিকা ভাল ফল পেতে পারেন ৷ কেননা এই রাজযোগ ধন ও বাণীর ঘরে হতে চলেছে ৷ হঠাৎ করে মোটা টাকা পাবেন ৷ ভাগ্য ও বিদেশের ঘরে এই সংযোগ তৈরি হতে চলেছে। বিনিয়োগের ক্ষেত্রে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ আয়ের নতুন নতুন স্ত্রোত তৈরি হতে চলেছে ৷ যাঁরা বিনিয়োগের ক্ষেত্রে ইচ্ছা রাখেন এবার তাঁরা ভাল ফল পাবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা মহালক্ষ্মী রাজযোগের ফলে অত্যন্ত ভাল সংবাদ পেতে পারেন, মকরের লগ্নে এই সংযোগে আরও ভাল অবস্থা তৈরি হচ্ছে। কেরিয়ারে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ আয়ের নতুন নতুন ক্ষেত্র তৈরি হতে চলেছে ৷ চাকরি ও ব্যবসায় জোরদার উন্নতি হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকা মহালক্ষ্মী রাজযোগের ফলে বিরাট সময় আসতে চলেছে ৷ রাশির দশম ঘরে এই সংযোগ তৈরি হবে ৷ পার্থিব সুখ পাবেন। প্রতিটি মাঙ্গলিক কাজে সাফল্য পাবেন, বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে, চাকরিতে প্রমোশনের সঙ্গে সঙ্গে আরও বিরাট ভাল অবস্থা তৈরি হতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকার জন্য আসতে চলেছে আরও ভাল সময় ৷ সুখের সঙ্গে সঙ্গে অর্থের বৃদ্ধিও হবে ৷ টাকা পয়সা হাতে আসবে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করছেন এবার তাঁদের জন্য আরও ভাল সময় আসতে চলেছে ৷ টাকা পয়সার সঙ্গে সঙ্গে বাড়ি, গাড়িও পাবেন। পুরনো ঋণ থেকে এবার মুক্তি পাবেন, বাম্পার বিনিয়োগ থেকেই লাভের মুখ দেখবেন ৷ সম্পত্তি বাড়বে বিশাল ভাবেই ৷