Advertisement

Ram Navami Lucky Zodiacs: রাম নবমী থেকে ৩ রাশির শুধুই উন্নতি, শ্রী রামের সঙ্গে পাবেন দেবী লক্ষ্মীরও কৃপা

দ্রিক পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন করা হয়। এই বছর ২৬ ও ২৭ মার্চ দুদিন রাম নবমী পালন করা হবে। এইদিন ভগবান শ্রীরামের পুজো ও কন্যা পুজো করলে জীবনে সুখ-শান্তি ও সৌভাগ্য বাড়বে বলে বিশ্বাস করা হয়।

রাম নবমী থেকে ৩ রাশির দারুণ সময়রাম নবমী থেকে ৩ রাশির দারুণ সময়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 2:00 PM IST
  • দ্রিক পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন করা হয়।

দ্রিক পঞ্চাঙ্গ মতে, প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন করা হয়। এই বছর ২৬ ও ২৭ মার্চ দুদিন রাম নবমী পালন করা হবে। এইদিন ভগবান শ্রীরামের পুজো ও কন্যা পুজো করলে জীবনে সুখ-শান্তি ও সৌভাগ্য বাড়বে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ মতে, এই দিনটি বিশেষ। এই সময় শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে ও অশ্বিণী নক্ষত্রে অবস্থিত হবে। এরপর গুরু ও চন্দ্রমার যুতিতে গজকেশরী রাজযোগের প্রভাব তৈরি হবে। এরকম অবস্থায় কিছু রাশির জন্য এই সময় আর্থিক লাভ, কেরিয়ারে উন্নতি ও সুখবর নিয়ে আসতে পারে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময় বেশ উপকারী প্রমাণিত হবে। অর্থলাভের ভাল যোগ তৈরি হবে। আয়ের নতুন উৎস খুলবে। এই সময় আপনার পরিচয় কিছু প্রভাবশালী মানুষদের সঙ্গে হবে, যা আগামীদিনে আপনার কাজে আসবে। বিদেশের সঙ্গে যুক্ত কাজে ইতিবাচক পরিণাম পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন পরিকল্পনা নিয়ে আসবে এবং ভবিষ্যতের জন্য ভাল লাভ দেবে। পরিবারে কোনও প্রিয় ব্যক্তি আসার কারণে আনন্দের আবহ তৈরি হবে। 

কন্যা রাশি
এই সময়টি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সাফল্য ও স্বস্তির সময় হতে পারে। পূর্বের বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা সুসংবাদ পেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে সন্তোষজনক ফলাফল দেখা যাবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বিরাজ করবে। য়ারা চাকরি খুঁজছেন, তারা তাদের কাঙ্খিত সুযোগ পেতে পারেন। এছাড়াও, অসমাপ্ত কাজ সম্পন্ন হওয়ার যোগ দেখা যাচ্ছে। আইনি বিষয়ে স্বস্তি মিলতে। 

মীন রাশি
মীন রাশির জন্য এই সময়টি একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে। নতুন চাকরি বা কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। এই সময়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা লাভজনক হতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার মনে ইচিবাচক শক্তি বিরাজ করবে, যা আপনার আত্ববিশ্বাস বাড়িয়ে তুলবে। ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধারণা জন্মাবে। বিয়ের প্রস্তাবও আসতে পারে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement