Advertisement

Shani Asta In March: ১৩ মার্চ অস্তাচলে শনি মহারাজ, সাড়েসাতি-ঢাইয়া থেকে কাদের রেহাই?

বৈদিক জ্যোতিষ অনুসারে, শনিদেবকে কর্ম ও ন্যায়ের গ্রহ বলে মনে করা হয়। ১৩ মার্চ ২০২৬ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত শনি অস্ত অবস্থায় থাকবে। যখন কোনও গ্রহ অস্ত অবস্থায় থাকে তখন তার প্রভাব কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যায়। জ্যোতিষ মতে, এই সময় কিছু রাশি স্বস্তি পায় আবার কিছু রাশির জীবনে ইতিবাচকতা আসে।

শনি অস্ত ২০২৬শনি অস্ত ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2026,
  • अपडेटेड 4:17 PM IST
  • বৈদিক জ্যোতিষ অনুসারে, শনিদেবকে কর্ম ও ন্যায়ের গ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষ অনুসারে, শনিদেবকে কর্ম ও ন্যায়ের গ্রহ বলে মনে করা হয়। ১৩ মার্চ ২০২৬ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত শনি অস্ত অবস্থায় থাকবে। যখন কোনও গ্রহ অস্ত অবস্থায় থাকে তখন তার প্রভাব কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যায়। জ্যোতিষ মতে, এই সময় কিছু রাশি স্বস্তি পায় আবার কিছু রাশির জীবনে ইতিবাচকতা আসে। বিশেষ করে যাদের ওপর সাড়েসাতি বা ঢাইয়ার প্রভাব চলছে। আসুন জেনে নিন এই সময় কোন কোন রাশি স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 

মেষ রাশি
মেষ রাশির জন্য শনির অস্ত হওয়া স্বস্তি প্রদান করবে। সাড়েসাতির চাপ কিছুটা কম হবে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হবে এবং আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে শুধরাবে। যে কাজগুলি অনেক দিন ধরে আটকে ছিল, সেই কাজেও গটি আসবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কম হবে। বিদেশের সঙ্গে যুক্ত কাজে সফলতা পাবেন। 

বৃশ্চিক রাশি
এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে অনুকূল প্রমাণিত হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে। আপনার চাকরি এবং ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হতে পারে। আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ইতিবাচক ফলাফল দিতে পারে এবং কোনও বড় চুক্তি বা নতুন প্রকল্পের সম্ভাবনা দেখা দিতে পারে। 

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা এই সময়ে শনির ঢাইয়া থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে এবং কেরিয়ারে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং আপনার আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। সামগ্রিকভাবে, এই সময়টি ধীরে ধীরে আপনার জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

কুম্ভ রাশি
এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যও উপকারী হতে পারে। তারা সাড়েসাতির প্রভাব থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। কঠোর পরিশ্রমের ফলে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সম্পত্তি সম্পর্কিত বিষয়ে লাভের সম্ভাবনা রয়েছে। তাছাড়া, বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত কাজেও ইতিবাচক ফলাফল দেখা যেতে পারে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement