
সংখ্যাবিদ্যা জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংখ্যাতত্ত্বে ব্যক্তির জন্ম তারিখ অনুযায়ী গণনা করা হয়। সংখ্যাতত্ত্ব একজন ব্যক্তির প্রকৃতি এবং তার ভবিষ্যত সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকে। কোনও সংখ্যা বা রেডিক্সের প্রকৃতি এবং এর ভবিষ্যত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন অনেকে। প্রতিটি উপাদানের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। শনিরও কিছু প্রিয় নম্বর রয়েছে। যদি শনি রুষ্ট হন তবে তাঁর জীবন তছনছ হয়ে যেতে পারে। তাই সর্বদা ভাল কাজ করার চেষ্টা করা উচিত। শনি যেমন কয়েকটি রাশিকে খুব পছন্দ করেন, তেমনি তাঁর পছন্দের সংখ্যাও আছে। শনির প্রিয় ৩ সংখ্যা আছে, আসুন জেনে নেওয়া যাক।
মনে করা হয়, শনির প্রিয় সংখ্যা ৮। তাই ৮ তারিখে জন্মানো বা ৮ মুলাঙ্কের ব্যক্তিরা বড়ঠাকুরের খুব প্রিয় হয়ে থাকেন। আরও দুটি সংখ্যা আছে, যে তারিখে জন্মালে শনি রাখেন আগলে, ছুঁতেও পারে না কোনও দুঃখ।
সংখ্যা ৮
৮ সংখ্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শনিগ্রহ বা শনিদেবে থেকে প্রচুর আশীর্বাদ পান। যাঁদের জন্মতারিখের যোগফল ৮, তাঁরাও বড়ঠাকুরের কৃপা পান। ৮ মুলাঙ্কের ব্যক্তিরা ধীরে ধীরে সাফল্য অর্জন করে। তাদের কাজে অনেক সময় বিভিন্ন বাধা আসতে পারে। ৮ মূলাঙ্কের জাতকদের উপর সব সময় শনির শুভ দৃষ্টি বজায় থাকে। ৮ সংখ্যা শনির প্রিয় বলে ৮ মূলাঙ্কের জাতকদের উপর প্রসন্ন থাকেন কর্মফলদাতা। এঁরা নিজেদের পরিশ্রমের জোরে জীবনে উচ্চপদ অর্জন করেন। একবার যে লক্ষ্য এঁরা জীবনে স্থির করেন, তা অর্জন করেই ছাড়েন। কোনও বাধাকেই এঁরা বাধা বলে মনে করেন না। তবে পড়াশোনার ক্ষেত্রে এঁদের কিছুটা স্ট্রাগল করতে হয়।
৮ মুলাঙ্কের অর্থভাগ্য
৮ মূলাঙ্কের জাতকদের আর্থিক ভাগ্যও বেশ ভালো হয়। এঁদের মধ্যে অর্থ সঞ্চয় করার প্রবণতা থাকে। এঁরা মোটেও টাকা অপচয় করতে পছন্দ করেন না। এরা অর্থ রোজগারের জন্য সারা দিন কঠোর পরিশ্রম করেন।
৮ মুলাঙ্কের জাতকদের প্রেম জীবন
মনে মনে কাউকে ভালোবাসলেও তা মুখ ফুটে অনেক সময়ই বলে উঠতে পারেন না ৮ মূলাঙ্কের জাতকরা। এঁদের বিয়ে হতেও সাধারণত দেরি হয়। পারিবারিক সুখের পথেও বাধা থাকে ৮ মূলাঙ্কের জাতকদের। সঙ্গীর সঙ্গে এঁদের কিছু কিছু বিষয়ে সমস্যা দেখা দেয়। এঁদের খুব বেশি বন্ধুবান্ধব থাকে না।
৮ মুলাঙ্কের শুভ রং ও সংখ্যা
৮ মূলাঙ্কের জাতকদের শুভ সংখ্যা হল ৮, ১৭ ও ২৬। এঁদের জন্য শুভ দিন হল বুধবার। গাঢ় বাদামী, কালো ও নীল রং এঁদের জন্য় শুভ। ৮ ছাড়াও, ১৭ ও ২৭ নম্বরটিও খুব প্রিয় শনিদেবের। কারণ এদের যোগফল করলে ৮ দাঁড়ায়।