Advertisement

Shani Vakri 2026: বিপরীতে হেঁটে কিস্তিমাৎ করবে শনি, জুলাই থেকে ৫ রাশির মাইনে বাড়বে

২০২৬ সাল আসতেই একেবারে নয়া অবতারে শনিদেব। গত বছর শনিদেব দুহাত ভরে সম্পদ প্রদান করেছে বেশ কিছু রাশিকে। ২০২৫ সালের মার্চ মাসে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেছেন ন্যায়ের দেবতা।

শনি বক্রী জুলাইতেশনি বক্রী জুলাইতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2026,
  • अपडेटेड 3:20 PM IST
  • ২০২৬ সাল আসতেই একেবারে নয়া অবতারে শনিদেব।

২০২৬ সাল আসতেই একেবারে নয়া অবতারে শনিদেব। গত বছর শনিদেব দুহাত ভরে সম্পদ প্রদান করেছে বেশ কিছু রাশিকে। ২০২৫ সালের মার্চ মাসে  নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে বৃহস্পতির রাশি মীনে  প্রবেশ করেছেন ন্যায়ের দেবতা। এই মীনে শনি বিরাজ করবেন আড়াই বছর। শনিদেবের রাশি পরিবর্তন সাধারণত হয়ে থাকে প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া। এরই মাঝে ২৭ জুলাই ২০২৬, শনি বক্রী হতে চলেছে। তাই জুলাই থেকে নতুন উড়ান জীবনে আসতে চলেছে, সব থেকে বড়সড় সময়ের মধ্যে দিয়ে যাবেন এঁরা। যাঁদের সাড়েসাতি চলছে, তাঁরা কিছুটা রেহাই পাবেন। শনির বক্র গতিতে একসঙ্গে তিনটি উপায় তৈরি হতে চলেছে, কেননা শনির নক্ষত্র পরিবর্তন ও বক্র গতি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 

বৃষ রাশি
শনি বক্রী হতেই উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। কেননা এই সময়ে পরিস্থিতি ভাল হতে চলেছে। ভাগ্যের সম্পূর্ণ ভাবে সাহায্য পাবেন। হঠাৎ করে টাকা পয়সা হাতে আসবে। জীবন হবে আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে।  শেয়ার বাজারে বিনিয়োগ করে এবার লাভের মুখ দেখবেন ৷ শরীর ভাল থাকবে, সুস্থতাও বজায় থাকবে আগের থেকে বহুগুণ।  

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ ভাল টাকা পয়সা রোজগার করতে পারবেন৷ শরীর আগের থেকে ভাল থাকবে৷ জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমস্ত কাজ অত্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হবে। প্রতিটি ক্ষেত্রেই হাতে আসবে ভাল অঙ্কের টাকা। 

তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির অবস্থান একাদশতম ঘরে৷ পরিবারে যে যে সমস্ত চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার। ঋণের বোঝা কমবে এবার জাতক-জাতিকাদের জন্য আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত হবে ৷ প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আসতে চলেছে। 

মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বক্রি অত্যন্ত লাভের মুখ দেখাতে পারে ৷ ২০২৬ এই রাশির জাতক-জাতিকাদের জন্য বরদান হতে চলেছে। শেয়ার বাজার সংক্রান্ত কাজ বা বিনিয়োগের মধ্যে যাঁরা আছেন এবার তাঁদের জন্য অত্যন্ত সুন্দর পরিস্থিতি আসতে চলেছে ৷ অফিসে পরিস্থিতি অনুকূল থাকবে ও বাড়বে আত্মবিশ্বাস।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির উল্টোচাল বিশেষ সাফল্য এনে দেবে ৷ হঠাৎ করে ভাগ্য ইউটার্ন নেবে। আর্থিক রোজগার বৃদ্ধির বেশ কয়েকটি রাস্তা তৈরি হবে। শারীরিক ও মানসিক কষ্ট দূর হবে বাম্পার সুখের মুখ দেখবেন জীবনে। প্রচুর টাকা পয়সা হাতে আসতে চলেছে। ব্যবসা বাণিজ্যে বিরাট অঙ্কের টাকা পয়সা পাবেন।   

Read more!
Advertisement
Advertisement