
জ্যোতিষশাস্ত্রে শনিকে সব গ্রহদের মধ্যে অন্যতম শক্তিশালী গ্রহ হল শনিদেব। কারণ শনি ব্যক্তির কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। তাই শনিকে ন্যায়ের দেবতা থেকে কর্মফলদাতা হিসাবে বলা হয়। শনি সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহদের মধ্যে একটি। আড়াই বছর পর্যন্ত শনি এক রাশিতে থাকে। এর প্রভাব ১২টি রাশির ওপর পড়বে। শনি এক নিশ্চিত সময়ের পরে নক্ষত্র গোচরও করে থাকে। বর্তমানে শনি মীন রাশির উত্তরভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। এরপর শনি ১৭ মে ২০২৬ সালে নিজের জন্ম নক্ষত্র রেবতীতে গোচর করবে। এর ফলে কিছু রাশির ওপর প্রভাব পড়তে দেখা যাবে। শনি ১৭ মে দুপুর ৩টে ৩৯ মিনিটে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং ৯ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। এরপর পুনরায় উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে।
বৃষ রাশি
বৃষ রাশির জন্য শনির রেবতী নক্ষত্রে প্রবেশ লাভদায়ক হতে পারে। এই সময় আয় বৃদ্ধি পাবে। অনেক ইচ্ছা পূরণ হবে। সরকারি কাজ, পাবলিক সেক্টর ও বড় প্রজেক্ট থেকে লাভ পেতে পারেন। বিদেশ থেকে সুযোগ আসতে পারে। কেরিয়ারে আপনি ভাল সুযোগ পেতে পারেন। তবে মানসিক অশান্তি হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য শনির নক্ষত্র গোচর শুভদিন নিয়ে আসবে। কেরিয়ারে খুব দ্রুত বদল হতে পারে। চাকরিতে বেশ লাভ হতে পারে। অনেক নতুন সুযোগ আসতে পারে। কাজের প্রশংসা পাবেন। বিদেশের সঙ্গে যুক্ত কাজে সুযোগ পাবেন। বৈবাহিক জীবনে একটু অশান্তি দেখা দিলেও তা সঙ্গীর সঙ্গে কথা বলে মিলিয়ে নিন।
কন্যা রাশি
শনির রেবতী নক্ষত্রে গোচর কন্যা রাশির জন্য সুখের সময় নিয়ে আসবে। এই জাতকদের জীবনের অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব দেখা দেবে। ব্যবসার ক্ষেত্রে বেশ লাভ হবে। ব্যবসায় আপনার কৌশল কাজে আসবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভ দেখা দেবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি লাভ পেতে পারেন। আয় বৃদ্ধির যোগ রয়েছে।