
সবচেয়ে ধীর গতিতে চলা শনি গ্রহ সম্প্রতি নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। শনি ১৭ মে ২০২৬-এ রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে এবং এখানে ৯ অক্টোবর পর্যন্ত থাকবে। আর এই ৪ মাস কিছু রাশির জন্য দারুণ হতে চলেছে। এই মানুষদের শনিদেব অর্থ, সাফল্য, সম্পদ ও সুখের জোয়ারে ভাসাবেন। জেনে নিন সেই সৌভাগ্যময় রাশি কারা।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন বরদানের চেয়ে কিছু কম নয়। আপনাদের আয় জবরদস্ত বৃদ্ধি পাবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পদ-প্রতিষ্ঠা বাড়বে। চাকরিতে পদোন্নতি, মনের মতো ট্রান্সফার ও ব্যবসা বৃদ্ধি হবে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি
শনি মিথুন রাশিকে নতুন চাকরির উপহার দিতে পারে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার বড় সুযোগ হাতে আসবে। সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে। যাদের কাজ বিদেশের সঙ্গে যুক্ত সেই চাকুরীজীবি ও ব্যবসায়ীদের বিশেষ লাভ হতে পারে। অশান্তি দূরে থাকবে এবং কোনও বাদানুবাদে জয়ী হতে পারেন।
তুলা রাশি
শনি শুক্রের পরম বন্ধু আর তুলা রাশির অধিপতি শুক্র। শনির রেবতী নক্ষত্রে আসা আপনাকে প্রতি পদে ভাগ্যের সঙ্গ পাইয়ে দেবে। বছরের পর বছর আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সিঙ্গল লোকেরা সঙ্গী পাবেন। কোনও সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। জীবনে হঠাৎ করে সুখ-সুবিধা পেতে পারেন। বছরের পর বছর আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ঘরে মাঙ্গলির কোনও আয়োজন হতে পারে।
ধনু রাশি
শনির নক্ষত্র পরিবর্তন ধনু রাশির জাতকদের বড় আর্থিক লাভ হতে পারে। আপনার আয় বাড়তে পারে এবং আপনি অর্থ বাঁচিয়ে বিনিয়োগ করতে সফল হবেন। নতুন কাজ শুরু করতে পারেন। পরিস্থিতি আপনার পক্ষে থাকবে এবং ব্যক্তিগত জীবন ভাল হবে।