
বৈদিক জ্যোতিষে শনিদেবকে ন্যায় ও কর্মফলের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই শনিদেবের গতি এবং নক্ষত্র পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনির অবস্থান পরিবর্তনের প্রভাব ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনেই পড়তে পারে। কারও ক্ষেত্রে এটি চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, আবার কারও জন্য খুলে দিতে পারে উন্নতির নতুন দরজা। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০ অগাস্ট শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন এবং ৯ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন। এই সময়টি চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে। চাকরি, ব্যবসা, অর্থ এবং কর্মজীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
রেবতী নক্ষত্রে শনির প্রবেশ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। আপনার কাজ দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হতে পারেন এবং পরিশ্রমের যথাযত ফল পাওয়ার সুযোগ তৈরি হবে। দীর্ঘদিন ধরে পছন্দের চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা ভাল খবর পেতে পারেন। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগও তৈরি হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন অনুকূল হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে গতি পেতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন কোনও চুক্তি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হলে তাতে লাভের মুখ দেখবে জাতকেরা। কাজের সূত্রে ভ্রমণ করতে হলে সেই যাত্রা ভবিষ্যতে উপকারী হতে পারে। ভ্রমণের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হওয়ার পাশাপাশি আর্থিক লাভের সুযোগও আসতে পারে।
তুলা রাশি
শনির রেবতী নক্ষত্রে প্রবেশ তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যাগুলি থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনও কাজ সহজেই শেষ করার সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজ নিয়ে চিন্তায় ছিলেন, সেটিও এবার এগিয়ে যেতে পারে। আয়ের নতুন পথ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা করে অর্থ সঞ্চয় করলে আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। এই সময়ে আপনার পরিশ্রম ও প্রচেষ্টায় ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। এই সময়ে আত্মবিশ্বাস বাড়তে পারে এবং দীর্ঘদিনের পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সুযোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সুযোগ রয়েছে। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের মাধুর্য বাড়বে এবং দাম্পত্য জীবনে বোঝাপড়া আরও ভালো হতে পারে।