Advertisement

Shani Vakri 2026: জুলাই শেষে শনির বিপরীত গতি শুরু, সাড়েসাতি চলা ২ রাশি পাবে বিরাট স্বস্তি

বর্তমানে মেষ, মীন ও কুম্ভ রাশির জাতকদের ওপর সাড়েসাতির প্রভাব রয়েছে। সাধারণত শনির বক্রী অবস্থাকে কষ্টদায়ক বলে মনে করা হয়। কিন্তু এই বার ১৩৮ দিন পর্যন্ত সাড়েসাতিতে থাকা ২ বিশেষ রাশির জন্য শনি বক্রী কোনও বরদানের চেয়ে কম কিছু নয়।

শনি বক্রী জুলাইতেশনি বক্রী জুলাইতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 11:47 AM IST
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা বলে মানা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল দাতা ও ন্যায়ের দেবতা বলে মানা হয়ে থাকে। যখনই শনিদেব নিজের অবস্থান বদল করে, সেটা রাশি পরিবর্তন হোক কিংবা মার্গী-বক্রী হওয়া, যার সরাসরি প্রভাব সব ১২টি রাশির ওপর পড়ে। ২০২৬ সালে খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিষ ঘটনা হতে চলেছে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, শনিদেব ২৭ জুলাই ২০২৬-এ উল্টো হবে, অর্থাৎ বক্রী হতে চলেছে, ১১ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে। 

বর্তমানে মেষ, মীন ও কুম্ভ রাশির জাতকদের ওপর সাড়েসাতির প্রভাব রয়েছে। সাধারণত শনির বক্রী অবস্থাকে কষ্টদায়ক বলে মনে করা হয়। কিন্তু এই বার ১৩৮ দিন পর্যন্ত সাড়েসাতিতে থাকা ২ বিশেষ রাশির জন্য শনি বক্রী কোনও বরদানের চেয়ে কম কিছু নয়। শনির বক্রী এই দুই রাশিকে মানসিক ও আর্থিক কষ্ট থেকে স্বস্তি দেবে। আসুন জেনে নিন কোন কোন ভাগ্যশালী রাশি শনির কৃপা পেতে চলেছেন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের ওফর এই সময় শনির সাড়েসাতির শেষ চরণ চলছে। ২৭ জুলাই থেকে শনির বক্রী এই রাশিদের জন্য স্বস্তি নিয়ে আসবে। বেশ কিছু সময় ধরে যে মানসিক সমস্যা চলছে, কাজে বাধা আসছে এবং অজানা ভয় তৈরি হয়েছে, তা এই সময় থেকে ধীরে ধীরে কেটে যাবে। যদি আপনার অর্থ কোথাও আটকে থাকে বা ব্যবসায় লোকসান হয়, তাহলে অর্থলাভের মজবুত যোগ তৈরি হবে। চাকুরীজীবিদের কর্মক্ষেত্রে রাজনীতি দূর হবে। আপনার কাজের প্রশংসা হবে। 

মীন রাশি
মীন রাশির জাতকদের ওপর বর্তমানে শনির সাড়েসাতির দ্বিতীয় ও মধ্যম পর্যায় চলছে। যা সবচেয়ে কষ্টদায়ক। তবে এই বক্রী দশায় শনি আপনার প্রতি কিছুটা সদয় থাকবে। গত কয়েকমাস ধরে যে কাজগুলো থেমে ছিল বা ক্রমাগত দেরীতে হচ্ছিল, সেগুলো হঠাৎ করে গতি পাবে। আপনি যদি ব্যবসা বা গণমাধ্যমের সঙ্গে জড়িত থাকেন, তবে এই ১৩৮ দিনের সময়কালে একটি বড় চুক্তি বা নতুন দায়িত্ব পেতে পারেন। পুরোনো ক্ষতি পুষিয়ে যাবে। দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা বা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে উপশম মিলবে এবং আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement