Advertisement

Panchgrahi Yog 2026: সৌভাগ্য ফেরাবে 'লাকি' ফেব্রুয়ারি, একাধিক রাজযোগে আর্থিক ভাগ্য তুঙ্গে ৪ রাশির

গ্রহদের অবস্থান বদলের থেকে ফেব্রুয়ারি মাস খুবই বিশেষ হতে চলেছে। চলতি মাসে শনির অধিপতি রাশি কুম্ভতে চার বড় গ্রহের গোচর হতে চলেছে। ৩ ফেব্রুয়ারি বুধ, ৬ ফেব্রুয়ারি শুক্র, ১৩ ফেব্রুয়ারি সূর্য ও ২৩ ফেব্রুয়ারি মঙ্গলের রাশি পরিবর্তন হবে।

কাদের ভাগ্য প্রসন্ন এই ফেব্রুয়ারিতে?কাদের ভাগ্য প্রসন্ন এই ফেব্রুয়ারিতে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 3:30 PM IST
  • গ্রহদের অবস্থান বদলের থেকে ফেব্রুয়ারি মাস খুবই বিশেষ হতে চলেছে।

গ্রহদের অবস্থান বদলের থেকে ফেব্রুয়ারি মাস খুবই বিশেষ হতে চলেছে। চলতি মাসে শনির অধিপতি রাশি কুম্ভতে চার বড় গ্রহের গোচর হতে চলেছে। ৩ ফেব্রুয়ারি বুধ, ৬ ফেব্রুয়ারি শুক্র, ১৩ ফেব্রুয়ারি সূর্য ও ২৩ ফেব্রুয়ারি মঙ্গলের রাশি পরিবর্তন হবে। এই রাশিতে রাহু প্রথম থেকেই বসে রয়েছে। এরকম অবস্থায় ২৩ ফেব্রুয়ারি এই রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। এছাড়াও বুধ-শুক্র লক্ষ্মী নারায়ণ রাজযোগ, সূর্য-শুক্র শুক্রাদিত্য যোগ, সূর্য-মঙ্গল মঙ্গলাদিত্য যোগ, সূর্য-বুধের বুধাদিত্য যোগ নির্মাণ করবে। এই দুর্লভ রাজযোগ চার রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই ফেব্রুয়ারি মাস খুবই শুভ বলে নে করা হচ্ছে। আপনার আয় বৃদ্ধি হবে। খরচ করা সত্ত্বেও আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে। এই মাসে আপনি দুর্দান্তভাবে নিজের বাজেট নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। এই মাসে আপনার জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আসবে। কেরিয়ারে নতুন সুযোগ আসবে, উন্নতির সিঁড়ি চাপবেন। 

বৃষ রাশি
ফেব্রুয়ারি মাস বৃষ রাশির জন্য অনুকূল থাকবে। আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। সহজেই অর্থ পাওয়া যাবে। যারা কাঙ্ক্ষিত চাকরির স্থানান্তরের অপেক্ষায় আছেন তারা সুসংবাদ পেতে পারেন। ব্যবসার জন্য আপনাকে অনেক ভ্রমণ করতে হতে পারে, এমনকি আপনি খুব ভালো চুক্তিও পেতে পারেন। পারিবারিক বিষয়গুলিও অনুকূল থাকবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য অপ্রত্যাশিত আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ কমে যাবে এবং আপনি সহজেই অর্থ  সঞ্চয় করতে পারবেন। এই সময়ে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের বাধা শীঘ্রই শেষ হবে। মানসিক চাপ এবং উদ্বেগ কমে যাবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি আপনার জন্য বেশ ভাল যাবে।

কন্যা রাশি
চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক লাভও বাড়তে পারে। বিনিয়োগ, ব্যয় এবং ঋণ সম্পর্কিত সমস্ত বিষয় আপনার পক্ষে থাকবে। সম্পত্তি সংক্রান্ত যেকোনো বিরোধের সমাধান হতে পারে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনার বাড়িতে শান্তি ও সুখ বিরাজ করবে। আপনার বাবার সহায়তায়, আপনি একটি বড় প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে পারেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement