Advertisement

Surya Gochar: গ্রহের রাজা সূর্যের গোচর মে মাসেই, আগামী মাসেই ৪ রাশি পাবেন সরকারি চাকরি

পঞ্চাঙ্গ অনুসারে, ১৫ মে জ্যোতিষ দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এইদিন গ্রহের রাজা সূর্যদেব নিজের চাল বদলে বৃষ রাশিতে প্রবেশ করে। সূর্যের এই গোচর একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলবে। আর্থিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলে। বৈদিক জ্যোতিষে সূর্যকে আত্মা, শক্তি, এনার্জি ও নেতৃত্বের কারক বলে মনে করা হয়।

সূর্যের গোচর মে মাসেসূর্যের গোচর মে মাসে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 5:52 PM IST
  • পঞ্চাঙ্গ অনুসারে, ১৫ মে জ্যোতিষ দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

পঞ্চাঙ্গ অনুসারে, ১৫ মে জ্যোতিষ দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এইদিন গ্রহের রাজা সূর্যদেব নিজের চাল বদলে বৃষ রাশিতে প্রবেশ করে। সূর্যের এই গোচর একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলবে। আর্থিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলে। বৈদিক জ্যোতিষে সূর্যকে আত্মা, শক্তি, এনার্জি ও নেতৃত্বের কারক বলে মনে করা হয়। বৃষ রাশিতে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য শুভ সময় নিয়ে আসবে। ১৫ মে ভোর ৬টা ২২ মিনিটে বৃষে এন্ট্রি নেবে সূর্যদেব। এখানে ২২ জুন পর্যন্ত থাকবে। আসুন জেনে নিন কোন কোন রাশির ওপর এর প্রভাব পড়বে। 

বৃষ রাশি
সূর্যের গোচর আপনাদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। কারণ সূর্য আপনার রাশিতেই গোচর করছে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। সবাই আপনার কথাকে গুরুত্ব দেবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবে। চাকরি বদলানোর কথা ভাবনাচিন্তা করলে, এই সময় অনুকূল হবে। তবে সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। ব্যবসায় লাভ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যক্তিগত জীবন আরও মধুর হবে। 

সিংহ রাশি
সিংহ রাশির স্বামী স্বয়ং সূর্যদেব। এই সময় কেরিয়ারে উন্নতির প্রবল যোগ তৈরি হচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রমোশন বা নতুন দায়িত্ব পাওয়ার অপেক্ষা করছিলেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের এই সময় অনুকূল প্রমাণিত হবে। আপনার নেতৃত্ব কৌশলের প্রশংসা হবে। উচ্চ আধিকারিকদের থেকে সহযোগিতা পাওয়ার সঙ্কেত রয়েছে। আর্থিক দিক মজবুত হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। নয়তো সম্পর্কে তিক্ততা বাড়বে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর আয়ের রাস্তাকে প্রশস্ত করবে। এতে আর্থিক লাভ হবে। এই সময় আপনার অর্থলাভ হবে অনেক উৎস থেকে। ফেঁসে থাকা বোনাস, কমিশন বা পুরনো আটকে থাকা অর্থ ফেরৎ পেতে পারেন। নতুন প্রজেক্টে কাজ কিংবা ব্যবসা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ। বন্ধু ও পরিবারের থেকে ভাল সহযোগিতা পাবেন। এতে আপনার কাজ আরও দ্রুত সম্পন্ন হবে। ব্যক্তিগত জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় পাবেন। কোনও শুভ খূবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। নিজের খাওয়া-দাওয়ার দিকে নজর দিন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement