Advertisement

Surya Budh Rajyog: সূর্য-বুধের মহামিলনে তৈরি বিরাট রাজযোগ, জুলাইতে সবাইকে টক্কর দেবে ৪ রাশি

আগামী ১৩ জুলাই সোমবার, সকাল ৬.৫৩-তে সূর্য, বুধ একে অপরের ০ ডিগ্রিতে বিরাজ করবে। এইদিন থেকে অনেক কিছুই ঘটবে। তবে বাম্পার সময় আসতে চলেছে ৪ রাশির জন্য। সবক্ষেত্রেই আরও ভাল ফল পাবেন।

জুলাই লাকি রাশিজুলাই লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2026,
  • अपडेटेड 12:34 PM IST
  • আগামী ১৩ জুলাই সোমবার, সকাল ৬.৫৩-তে সূর্য, বুধ একে অপরের ০ ডিগ্রিতে বিরাজ করবে।

আসছে জুলাই মাস। আর এই মাসেই তৈরি হবে সূর্য-বুধের যুতি দৃষ্টিতে রাজযোগ। যেখানে ১২টি রাশির মধ্যে ৪ রাশির ভাগ্য ফিরতে চলেছে জুলাই মাসে। আগামী ১৩ জুলাই সোমবার, সকাল ৬.৫৩-তে সূর্য, বুধ একে অপরের ০ ডিগ্রিতে বিরাজ করবে। এইদিন থেকে অনেক কিছুই ঘটবে। তবে বাম্পার সময় আসতে চলেছে ৪ রাশির জন্য। সবক্ষেত্রেই আরও ভাল ফল পাবেন। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারা সূর্য-বুধের এই মহা মিলনে আরও ভাল মুহূর্ত তৈরি করতে পারবেন। পরিবারের বিভিন্ন মানুষের সহায়তায় বিশেষ উন্নতি করতে পারবেন। পরিবারের লোকেদের সাহায্য পাবেন। ব্যবসা বাণিজ্যে আরও বড়সড় ডিল হতে পারে। কেরিয়ারের জন্য আরও ভাল সময় আসতে চলেছে। সবার সঙ্গে আরও ভাল সময় অতিবাহিত করতে পারবেন। অনেক সমস্যার মাঝেও সবকিছু ভাল হবে। অনেক কিছু ফিরে পেতে পারেন। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকার জন্য সূর্য-বুধের যুতিদৃষ্টি যোগের ফলে বড়সড় সাফল্য আসতে পারে। শুভ সময় শুরু হয়েছে তার ফলেই সমস্ত কাজে সাফল্য পাবেন। ফিরে আসবে আরও সোনালি দিন, জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকেই পাবেন সুখের সংবাদ ৷ কর্মক্ষেত্রে এবার আশানুরূপ ফল পাবেন। জাতক-জাতিকার জীবন আরও ভাল করে হতে পারে। বেকারদের জন্য চাকরির সম্ভাবনা আসতে পারে। নতুন নতুন করে জীবন ফিরে দেখবে পুরনো সাফল্য থেকে। 

কন্যা রাশি
কন্যা রাশির জন্য সূর্য-বুধের সংযোগের ভাল ফল পাবেন জাতক-জাতিকারা। সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন তাঁরা ৷ এবার আরও ভাল ও বড় ঘটনা ঘটতে চলেছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যেও সমান তালে উন্নতি করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রেই সাহায্য পাবেন, নতুন নতুন শিল্প তৈরি হয়েছিল, অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে।  

তুলা রাশি
তুলা রাশির জন্য আরও সুন্দর পরিস্থিতি তৈরি করতে পারবেন, জুলাই মাসে টাকা পয়সা রোজগারের মসৃণ রাস্তা তৈরি করতে পারেন। চাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারেন, চাকরির পরীক্ষায় যাঁরা উপস্থিত হয়েছেন, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, ছোট পুঁজি দিয়ে বড়সড় ব্যবসায় বিনিয়োগ করার সমত সময় তৈরি করতে পারেন ৷ এবার আরও ভাল সময় আসতে চলেছে। আস্তে আস্তে লক্ষ্য পূরণের দিকে এগোতে পারেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement