Advertisement

Mangal Aditya Rajyog: তৈরি হচ্ছে পাওয়ারফুল মঙ্গলাদিত্য রাজযোগ, ছাব্বিশে রাজা এই ৫ রাশি

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, শতভিষা নক্ষত্রে সূর্য ও মঙ্গলের যুতিতে তৈরি মঙ্গলাদিত্য রাজযোগ ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক পরিবর্তন নিয়ে আসবে। জ্যোতিষ মতে, সূর্যদেব ১৯ ফেব্রুয়ারি ২০২৬-এ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। আবার এই নক্ষত্রে ৩ মার্চ মঙ্গলের প্রবেশ হবে। এই শতভিষা নক্ষত্রে সূর্য-মঙ্গলের যুতি তৈরি হবে।

মঙ্গলাদিত্য রাজযোগমঙ্গলাদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 12:18 PM IST
  • এই শতভিষা নক্ষত্রে সূর্য-মঙ্গলের যুতি তৈরি হবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, শতভিষা নক্ষত্রে সূর্য ও মঙ্গলের যুতিতে তৈরি মঙ্গলাদিত্য রাজযোগ ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক পরিবর্তন নিয়ে আসবে। জ্যোতিষ মতে, সূর্যদেব ১৯ ফেব্রুয়ারি ২০২৬-এ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। আবার এই নক্ষত্রে ৩ মার্চ মঙ্গলের প্রবেশ হবে। এই শতভিষা নক্ষত্রে সূর্য-মঙ্গলের যুতি তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য-মঙ্গলের যুতিতে মঙ্গলাদিত্য রাজযোগের নির্মাণ হবে। আসুন দেখে নিন কোন ৫ রাশির জন্য এই যোগ লাভদায়ক হবে। 

মেষ রাশি
মেষ রাশির অধিপতি স্বয়ং মঙ্গল দেব। শতভিষা নক্ষত্রে সূর্য-মঙ্গলের যুতি আপনার আত্মবিশ্বাস জবরদস্ত বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। সরকারি চাকরির প্রস্তুতি নিলে, এই সময় সফলতার প্রবল যোগ তৈরি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। 

মিথুন রাশি
মিথুন রাশির জন্য এই রাজযোগ সৌভাগ্য বৃদ্ধি নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজে গতি আসবে। আর্থিক দিক থেকে এই সময় খুবই ভাল থাকবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ সফরে বা দীর্ঘ কোনও যাত্রায় যেতে পারেন। ভবিষ্যতে যা লাভদায়ক প্রমাণিত হবে। 

সিংহ রাশি
সূর্য আপনার রাশির অধিপতি। তাই এই যুতির সবচেয়ে ইতিবাচক প্রভাব আপনার রাশির ওপরই পড়বে। আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। ব্যবসায় বড় চুক্তি পাবেন। যারা রাজনীতি বা প্রশাসনিক পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা উচ্চ পদ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য মঙ্গলাদিত্য যোগ কেরিয়ারে বড় বদল নিয়ে আসবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিরোধীদের ওপর ভারী পড়বে। অংশীদারিত্বে ব্যবসা করলে, আপনার আমদানির নতুন উৎশ তৈরি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক শুধরাবে। এঁদের সহযোগিতায় অর্থলাভের পরিস্থিতি তৈরি হবে। 

ধনু রাশি
ধনু রাশির জন্য এই গোচর সাহস ও পরাক্রম বাড়াতে চলেছে। আপনি নিজের শক্তিকে সঠিক দিশায় ব্যবহার করতে পারবেন। আদালতের মামলায় সফলতা পাবেন। যে সব পড়ুয়া প্রতিযোগী পরীক্ষায় সামিল হচ্ছেন, তাদের জন্য এই সময় খুব সুন্দর প্রমাণিত হবে। নিজের সাহসের ওপর ভরসা করে কঠিন থেকে কঠিনতম লক্ষ্যে পৌঁছাতে পারবেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement