
বৈদিক জ্যোতিষশাস্ত্রে, সূর্য ও শনিকে পিতা-পুত্র বলে মনে করা হয়। যদিও এদের মধ্যে শত্রুতা রয়েছে বলে মনে করা হয়। যখনই দুই বিপরীত স্বভাবের গ্রহের মিলন বা দৃষ্টি সম্বন্ধ হয়, তার প্রভাব বেশ গভীর হয়ে থাকে ও চ্যালেঞ্জপূরণ হয়। জ্যোতিষ গণণা অনুসারে, ২৫ মার্চ ২০২৬-এ সূর্য ও শনির যুতি তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, তেজ ও সত্ত্বার প্রতীক বলে ধরা হয়। অপরদিকে, শনিকে ন্যায়, অনুশাসন ও কর্মফলের দেবতা বলে মনে করা হয়। সূর্য-শনির এই দৃষ্টি যোগ কিছু রাশির জন্য ক্ষতিকারক হতে পারে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সূর্য-শনির এই যুতি মানসিক অশান্তির কারণ হতে পারে। এই সময় কর্মক্ষেত্রে বসের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। এই সময় অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন আর এই সময় বিনিয়োগ এড়িয়ে চলুন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময় ব্যক্তিগত জীবন ব্যাহত হতে পারে। বৈবাহিক জীবনে অশান্তি বাড়তে পারে। অংশীদারিত্বের ব্যবসায় লোকসান হতে পারে। এই সময় আপনার কথায় তিক্ততা চলে আসতে পারে, যা খারপ সম্পর্কের সৃষ্টি হবে। এই সময়ে পার্টনারের সঙ্গে ধৈর্য সহকারে কথা বলুন এবং অপ্রয়োজনীয় খরচের ওপর রাশ টানুন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য সূর্য-শনির যোগ শত্রুতার প্রভাব বাড়াতে পারে। সূর্য-শনির এই যোগের অশুভ প্রভাবে শত্রু আপনার লোকসান করার চেষ্টা করতে পারে। স্বাস্থ্য নিয়ে উদাসীনতা আপনার জীবনে লোকসান হতে পারে। বিশেষ করে হাড় ও চোখের সমস্যায় ভুগতে পারেন। আইনের মামলায় সাবধান থাকুন। আর আইনগত বিষয়গুলো ভেবেচিন্তে করুন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের জন্য কেরিয়ার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পরিশ্রমের পুরো ফল না পাওয়ার কারণে হতাশা দেখা দিতে পারে। চাকরি বদলানোর চিন্তা এখন এড়িয়ে চলুন। ধর-পরিবারে সম্পত্তি নিয়ে ঝগড়া হতে পারে। এই সময় ধৈর্য নিয়ে চলুন। হনুমান চল্লিসা পাঠ করুন।
কুম্ভ রাশি
যেহেতু শনির কুম্ভ রাশির অধিপতি, তাই এই সংযোগ আপনার ব্যক্তিত্ব এবং স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলবে। আপনি আত্মবিশ্বাসের অভাব বোধ করতে পারেন। উপরন্তু, শেষ মুহূর্তে চলমান কাজ থেমে যেতে পারে। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন, কারণ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অলসতা ত্যাগ করুন এবং নিয়মিত সূর্যদেবের কাছে প্রার্থনা করুন।