
ভগবান বিষ্ণুর প্রিয় পুরুষোত্তম মাস বা অধিকমাস-এর প্রতিদিনই খুবই বিশেষ। তারওপর কিছু তিথি এই মাসকে আরও বিশেষ করে তোলে। অধিকমাসের প্রথম চতুর্থীকে বরদা চতুর্থী বলা হয়ে থাকে, যেটা ২০ মে ২০২৬, বুধবার পালন করা হবে। এইদিন শুক্র নিজের অবস্থান বদল করতে চলেছে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ১৯ ও ২০ মে-এর মধ্যরাত ১২টা ৩৭ মিনিটে শুক্র নক্ষত্র গোচরে করে আর্দ্রা নক্ষত্রে চলে গিয়েছে। যেখানে ৩১ মে পর্যন্ত থাকবে। এই সময় প্রেম, সৌন্দর্য, অর্থ ও ঐশ্বর্যের কারক শুক্র ৫ রাশিকে বাম্পার লাভ করাবে। দেখে নিন সেই লাকি রাশি কারা।
বৃষ রাশি
বৃষ রাশির জন্য এই সময়কাল খুবই ইতিবাচক হবে। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। গোপন উৎস থেকে অর্থ আসবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। সব মিলিয়ে বড় ধরনের মোটা টাকা আসবে আপনার হাতে। অশান্তি ও সমস্যা দূর হবে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জীবনে রোম্যান্স বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে। চাকরিকতদের উন্নতির পূর্ণ যোগ রয়েছে। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন। আপনার লাভ হবে। সিঙ্গলরা সঙ্গী পাবেন এই সময়।
সিংহ রাশি
শুক্রের এই গোচর সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে। আপনার আয় বাড়বে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মজীবনের উন্নতির জন্য এটি একটি ভালো সময়, বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদের জন্য। আপনার প্রেম জীবন উন্নত হবে এবং সম্পর্ক আরও এগিয়ে যাবে।
তুলা রাশি
বরদা চতুর্থীতে আর্দ্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ তুলা রাশির জাতক-জাতিকাদের সমস্ত কষ্ট দূর করবে এবং তাদের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। আপনার আকর্ষণীয়তা বাড়বে এবং আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনার প্রেম জীবন আরও গভীর হবে এবং আপনাদের সম্পর্ক পরিণয় পর্যন্ত গড়াতে পারে। বিবাহিতদের জীবনেও ভালোবাসা বৃদ্ধি পাবে।
মীন রাশি
এই সময়টি মীন রাশির জন্য মঙ্গলজনক হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। স্বামী-স্ত্রীর মধ্যকার যেকোনো মতপার্থক্য দূর হয়ে যাবে। আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং খরচও কমে যাওয়ায় আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে।