
জ্যোতিষ শাস্ত্র অনুসারে ২ মার্চ গুরুত্বপূর্ণ গ্রহদের যোগ তৈরি হতে চলেছে। এই যোগ মায়াবী গ্রহ রাহু ও অর্থের দাতা শুক্র গ্রহের সংযোগ হতে চলেছে। এখন শুক্র কুম্ভ রাশিতে রয়েছে এই রাহু গ্রহ এই রাশিতে সঞ্চারণ করছে। এই সংযোগ প্রায় ১৮ বছর পর তৈরি হতে চলেছে। এই যোগের ফলে জাগতিক সুখ, অর্থ, বৈভব, লাক্সারি জীবন ও হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে চলেছে। বিশেষ করে মীন, মিথুন, ধনু ও বৃষ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিক থেকে লাভবান প্রমাণিত হবে।
বৃষ রাশি
আপনাদের জন্য শুক্র ও রাহুর সংযোগ ইতিবাচক প্রমাণিত হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। বিনিয়োগ থেকে লাভ, আটকে থাকা অর্থের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের গ্রাফ ওপরে উঠবে। ব্যবসায়ীরা বিদেশ থেকে বা অনলাইনের মাধ্যমে সুবিধা পেতে পারেন।
মিথুন রাশি
আপনাদের জন্য এই সময় অনুকূল প্রমাণিত হবে। কারণ এই যোগে কেরিয়ার ও ব্যবসার উন্নতি হবে। চাকরিতে প্রমোশন বা নতুন দায়িত্ব পেতে পারেন। মার্কেটিং, মিডিয়া, আইটি বা যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত মানুষদের বিদেশে বিশেষ লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এরই সঙ্গে দেশ-বিদেশের যাত্রা করতে পারবেন।
ধনু রাশি
রাহু ও শুক্রের সংযোগ এই জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি হতে পারে। সম্পত্তি, বাহন বা বিনিয়োগ থেকে লাভের সঙ্কেত রয়েছে। পারিবারিক সহযোগিতায় কোনও বড় আর্থিক সিদ্ধান্ত সফল হতে পারে। রাহুর শক্তিতে হঠাৎ করে লাভ পাবেন। ভেবেচিন্তে বিনিয়োগ করা জরুরি।
মীন রাশি
রাহু ও শুক্রের সংযোগ অনুকূল প্রমাণিত হবে। এই সময় আত্মবিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পাবে। এরই সঙ্গে কেরিয়ারে আলাদা পরিচয় পাওয়ার সুযোগ আসবে। আয় বাড়বে। এরই সঙ্গে শিল্প, ডিজাইন, ফিল্ম, ফ্যাশন ও সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা বিশেষ লাভ পাবেন।