
জ্যৈষ্ঠ পূর্ণিমায় পুনর্বসু নক্ষত্রে শুক্রের গোচর, ১২ দিন ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৬ রাশির। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অর্থাৎ ৩১ মে শুক্র গ্রহ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। বর্তমানে শুক্র মিথুন রাশিতে অবস্থান করছে। এই প্রসঙ্গে জ্যোতিষীরা জানাচ্ছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৩১ মে ভোর ৫টা ৩৮ মিনিটে শুক্রের এই নক্ষত্র পরিবর্তন ঘটে গিয়েছে এবং ১১ জুন পর্যন্ত তিনি পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করবেন। পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং রাশির অধিপতি বুধ। প্রায় ১২ দিনের এই সময়কালে মকর-সহ ৬টি রাশির জাতক-জাতিকারা বিশেষ শুভ ফল পেতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন, আর্থিক উন্নতি এবং সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মেষ রাশি
মেষ রাশিশুক্রের নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জন্য শুভ ফল বয়ে আনতে পারে। দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে ধর্মীয় ভ্রমণের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা শুভ কাজ, যেমন বিবাহ বা গৃহপ্রবেশের মতো অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ আর্থিক লাভ হতে পারে এবং আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার যোগ রয়েছে। এমনকি শত্রুও এই সময়ে বন্ধুতে পরিণত হতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য এই সময়টি বেশ ইতিবাচক হতে পারে। অসমাপ্ত কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরির সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কে চলা সমস্যার সমাধান হতে পারে। সন্তানের শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের খবর আনন্দ এনে দিতে পারে। বিদেশযাত্রার সুযোগও মিলতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা সমস্যা দূর হতে পারে। নতুন চাকরির সন্ধানকারীরা সুখবর পেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে চলা অশান্তি কমবে এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য শুক্রের এই গোচর আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্যগত সমস্যার উন্নতি হতে পারে। আয় বাড়ানোর প্রচেষ্টা সফল হবে। সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও সুখবর মিলতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনাও সফল হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে। বহুদিনের পরিকল্পিত কাজ সহজেই সম্পন্ন হবে। আর্থিক সমস্যা ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। আয়ের পথে থাকা বাধা দূর হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের তুলনায় এগিয়ে থাকার সুযোগ তৈরি হবে এবং পেশাগত সাফল্য আসতে পারে।