Advertisement

Vipreet Rajyog 2026: বিপরীত রাজযোগে সুখ বৃদ্ধি, শুক্রের কৃপায় ৩ রাশির লাক্সারি লাইফ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের অবস্থান বদলের প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। এই সময় শুক্র গ্রহ বৃষ রাশিতে গোচর করে ফেলেছে আর ১৪ মে ২০২৬ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবে। শুক্রের এই গোচরে বৃষ রাশিতে দুর্লভ সংযোগ তৈরি হয়েছে, যেটাকে বিপরীত রাজযোগ বলা হয়।

শুক্রের বিপরীত রাজযোগশুক্রের বিপরীত রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 11:16 AM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের অবস্থান বদলের প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের অবস্থান বদলের প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যায়। এই সময় শুক্র গ্রহ বৃষ রাশিতে গোচর করে ফেলেছে আর ১৪ মে ২০২৬ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবে। শুক্রের এই গোচরে বৃষ রাশিতে দুর্লভ সংযোগ তৈরি হয়েছে, যেটাকে বিপরীত রাজযোগ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে এই বিপরীত রাজযোগ খুবই অদ্ভুত, লাভকারী ও শুভ যোগ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, এই যোগ কিছু রাশির জন্য আকস্মিক লাভ ও উন্নতির সুযোগ নিয়ে আসবে। বিশেষ করে ৩ রাশির জন্য এই সময় ভাগ্য বদলের মতো প্রমাণিত হবে। আসুন জেনে নিন সেই লাকি রাশি কারা। 

মিথুন রাশি
এই সময় মিথুন রাশির জাতকদের জন্য অর্থ সংক্রান্ত কোনও বড় সুযোগ প্রাপ্ত হবে। হঠাৎ করে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনার যোগ রয়েছে। জীবনে সুখ-সুবিধা বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। বিদেশ সংক্রান্ত কাজ সম্পূর্ণ হবে। তবে এই সময় খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য আর্থিক পরিস্থিতিতে উন্নতি দেখতে পাওয়া যাবে। চাকরিতে উন্নতি বা ব্যবসায় বড়সড় শুভ যোগ তৈরি হচ্ছে। পরিবারে চলা মতভেদ এবার শেষ হবে, যার ফলে পরিবেশ একটু হলেও ঠিক হবে। এই সময় আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 

ধনু রাশি
এই সময় আপনি নতুন সুযোগ পেতে পারেন। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আপনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও সুবিধা পাবেন। বিদেশ থেকে লাভ পেতে পারেন। সমাজে মান-সম্মান বাড়তে পারে। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।    
 

Read more!
Advertisement
Advertisement