Advertisement

Yam Gochar 2026: সূর্যের নক্ষত্রে যমের এন্ট্রি, আজ থেকে ৪ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে

যমের রাশি বদল বা নক্ষত্র পরিবর্তন সব ১২টি রাশির ওপর গভীর প্রভাব ফেলে। তবে কিছু পরিস্থিতিতে এই যম শুভ পরিণাম নিয়ে আসে। ১৩ জুলাই ২০২৬, সোমবার দুপুর ৩টে ২৮ মিনিটে যম শ্রাবণ নক্ষত্র থেকে সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করবে।

যমের নক্ষত্র পরিবর্তনযমের নক্ষত্র পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 10:58 AM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্লুটোকে অশুভ প্রভাব বিস্তার করা গ্রহ বলা হয়ে থাকে।

বৈদিক জ্যোতিষে নবগ্রহের গুরুত্ব থাকলেও, এর মধ্যে যমকে রাখা হয়নি। তবে কিছু কিছু জ্যোতিষে যমকে গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্লুটোকে অশুভ প্রভাব বিস্তার করা গ্রহ বলা হয়ে থাকে, যে প্রতারণা, চিটিংবাজি, রহস্য, মৃত্যু থেকে ধ্বং ও পাপের কারক বলে মনে করা হয়। একে যম গ্রহ বলা হয়ে থাকে। যমের রাশি বদল বা নক্ষত্র পরিবর্তন সব ১২টি রাশির ওপর গভীর প্রভাব ফেলে। তবে কিছু পরিস্থিতিতে এই যম শুভ পরিণাম নিয়ে আসে। ১৩ জুলাই ২০২৬, সোমবার দুপুর ৩টে ২৮ মিনিটে যম শ্রাবণ নক্ষত্র থেকে সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করবে। এই নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জান্য বিশেষ লাভদায়ক প্রমাণিত হবে। জীবনের সব সমস্যা দূর হবে। টাকা পাওয়ার সব রাস্তা খুলে যাবে। 

বৃষ রাশি
উত্তরাষাঢ়া নক্ষত্রে যমের প্রবেশ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য সর্বতোভাবে শুভ ফল বয়ে আনতে পারে। ভাগ্য তাদের সহায় হবে। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। পারিবারিক সমর্থন পাওয়া যাবে। আয়ের নতুন পথ খুলে যাবে। দূর-দূরান্তে ভ্রমণের সুযোগ আসতে পারে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য উত্তরাষাঢ়া নক্ষত্রে যমের গোচর শুভ হবে। ব্যবসায় লাভ হতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আপনাদের প্রেমের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। ব্যবসায় অংশীদারিত্ব লাভজনক হতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য উত্তরাষাঢ়া নক্ষত্রে যমের গোচর নানাভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে পারেন এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুসংবাদ শুনতে পারেন। মানসিক চাপ থেকে মুক্তি মিলতে পারে।

বৃশ্চিক রাশি
যম নক্ষত্রের গোচর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। ব্যবসায় লাভ হবে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে। কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে। দাম্পত্য সমস্যার অবসান হতে পারে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement