
বিয়ের সময় কোষ্ঠীবিচার সনাতন সংস্কৃতির রেওয়াজ। হবু বর ও বধূর কোষ্ঠীবিচার করে দেখা হয় তাঁরা একে অপরের জন্য কতটা পারফেক্ট। অনেকেই এই রেওয়াজ মানেন না। বিশেষ করে যাঁরা ভালবেসে বিয়ে করেন। তবে জ্যোতিষে কোষ্ঠীর গুরুত্ব অপরিসীম। কোষ্ঠী দেখে ওই ব্যক্তির বিষয়ে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নিই কোন রাশির জাতকজাতিকাদের মধ্যে লভ ম্যারেজের যোগ বেশি।
মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকারা আবেগপ্রবণ হন। ভালবাসার মানুষকে প্রচণ্ড ভরসা করেন। সম্পর্ককে গুরুত্ব দেন। সম্পর্ক বাঁচিয়ে রাখতে পরিশ্রমও করেন এই রাশির জাতক-জাতিকারা। মেষ রাশির জাতিক-জাতিকারা সাধারণ নিজেদের প্রিয় বন্ধুর মধ্যেই ভালবাসা খুঁজে পান। বা বন্ধুদের মাঝে কাউকে জীবনসঙ্গী বেছে নেন।
বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা উদ্যমী ও পরিশ্রমী হন। পছন্দ নিয়ে তাঁরা বেশ খুঁতখুঁতে। প্রচণ্ড জেদিও। তাঁরা যদি ভাবেন ভালবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধবেন তাহলে সেটা করবেনই। সিদ্ধান্ত বদলান না। যে কোনও সমস্যা সমাধান নিজেরাই করেন।
মিথুন রাশি- এই রাশির জাতক-জাতিকারা খুব মিশুকে ও রসিক স্বভাবের হন। চট করে নিজেদের দিকে চোখ টেনে নিতে পারেন। নিজের কাজ বা বন্ধুদের নিয়ে বেশি সিরিয়াস হন না। কিন্তু জীবনসঙ্গী নিজের পছন্দেই বাছেন। জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে অগ্রাধিকার দেন সেই সব মানুষকে যাঁরা তাঁদের চাঞ্চল্য, হাসিঠাট্টার সঙ্গে মানিয়ে নিতে পারেন। তাই চেনাজেনা মানুষকেই বিয়ে করতে পছন্দ করেন মিথুন রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি- এই রাশির জাতক-জাতিকারা নিজের ইচ্ছামতো জীবনযাপন করেন। স্বাধীনচেতা স্বভাব। দেখাশোনা করে বিবাহ করতে একদমই চান না। নিজের পছন্দের মানুষের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন। যে কোনও পরিস্থিতিতে জীবনসঙ্গীর পাশে দাঁড়ান।
মকর রাশি- মকর রাশির জাতক-জাতিকারা ভালবাসার মানুষের হাত কখনও ছাড়েন না। কমবয়সে যাঁর হাত ধরেন তাঁকেই বিয়ে করেন। আর সেটা তাঁদের কাছে স্বপ্নের মতো। নিজের পছন্দ-অপছন্দের সঙ্গে কোনও সমঝোতা করেন না এই রাশির জাতক-জাতিকারা। সেজন্য বেশিরভাগই 'লভ ম্যারেজ' করেন।