
Budhaditya Rajyoga 2026: জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তন সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। তবে যখনই বুধ ও সূর্য একই রাশিতে মিলিত হয়, তখনই তৈরি হয় রাজকীয় 'বুধাদিত্য যোগ'। বৈদিক জ্যোতিষ বলছে, এই যোগ অত্যন্ত শক্তিশালী ও শুভ। বর্তমানে সূর্যদেব রয়েছেন মেষ রাশিতে। আগামী ৩০ এপ্রিল সেখানে প্রবেশ করছেন গ্রহরাজ বুধ। ফলে এপ্রিলের শেষ লগ্নে মেষ রাশিতে তৈরি হচ্ছে এই মহাযোগ। যার প্রভাবে ৪ রাশির জীবনে আসতে চলেছে সুখ ও সমৃদ্ধির জোয়ার।
মেষ রাশি
যেহেতু এই রাশিতেই যোগটি তৈরি হচ্ছে, তাই এর পূর্ণ প্রভাব পড়বে মেষের জাতকদের ওপর। এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। মান-সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের অবাক করবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা সরকারি কাজে সাফল্যের প্রবল যোগ রয়েছে।
কর্কট রাশি
কর্কট রাশির দশম ঘরে এই যোগ গঠিত হবে। পেশাদার জীবনে বড় কোনও লাফ দেওয়ার এটাই সেরা সময়। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটে গিয়ে আর্থিক ভিত্তি মজবুত হবে। বসের সুনজরে থাকায় চাকরির ক্ষেত্রেও দিনটি অনুকূল।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি খোদ সূর্যদেব। নবম ঘরে এই যোগ তৈরি হওয়ায় ভাগ্য আপনার সহায় থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ চটজলদি শেষ হবে। তীর্থভ্রমণ বা উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আধ্যাত্মিক কাজেও মনে প্রশান্তি আসবে।
ধনু রাশি
ধনু রাশির পঞ্চম ঘরে বুধাদিত্য যোগের প্রভাব পড়বে। এর ফলে আয়ের নতুন উৎস তৈরি হবে। পুরোনো বিনিয়োগ থেকে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা। বুদ্ধির জোরে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। সন্তানের কোনও সাফল্যে সংসারে খুশির হাওয়া বইবে।