
Mars Saturn Conjunction 2026 Rashifal: আকাশের গ্রহ-নক্ষত্রের চালচলন কি বদলে দিতে পারে আপনার ভাগ্য? বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের বিশেষ অবস্থান বা দৃষ্টি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৫ জুন, শুক্রবার রাত ১২টা ১১ মিনিটে মহাকাশে তৈরি হতে চলেছে এক বিরল সংযোগ। সাহসের প্রতীক মঙ্গল এবং কর্মফলের দেবতা শনি একে অন্যের থেকে ৩০ ডিগ্রি কোণে অবস্থান করবে। জ্যোতিষীদের মতে, এর ফলে তৈরি হবে শক্তিশালী 'দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ'। শুভ এই যোগের প্রভাব স্থায়ী হবে প্রায় দু’সপ্তাহ। আর এই সময়েই ভাগ্যের চাকা ঘুরে যাবে চার রাশির জাতকদের। দেখে নিন তালিকায় আপনি আছেন কি না
মেষ রাশি
এই রাশির জাতকদের জন্য সময়টি সোনায় সোহাগা। পারিবারিক কলহ মিটে গিয়ে দাম্পত্যে আসবে অনাবিল সুখ। চোখের সামনে থাকা ‘শত্রু’দের চিনতে পারবেন সহজেই। ব্যবসায়ে আকস্মিক অর্থলাভের যোগ রয়েছে। সব মিলিয়ে মানসিক শান্তিতে কাটবে দিনগুলি।
বৃশ্চিক রাশি
দীর্ঘদিনের কোনো কঠিন কাজে বন্ধুদের অভাবনীয় সাহায্য পাবেন। চাকরিক্ষেত্রে চলা সমস্যার সমাধান হবে এই সময়েই। পুরনো শারীরিক অসুস্থতা থেকে মুক্তির পাশাপাশি আয়ের একাধিক নতুন পথ খুলে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বড় লাভের ইঙ্গিত দিচ্ছে।
মকর রাশি
হারিয়ে যাওয়া প্রিয় কোনো জিনিস বা সম্পদ ফিরে পেতে পারেন এই যোগের প্রভাবে। প্রতিটি পদক্ষেপে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। পরিবারের আনন্দ ও উৎসবের মেজাজ বজায় থাকবে।
কুম্ভ রাশি
বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা। অতীতে করা কোনো পরিশ্রমের সুফল এখন ঘরে আসবে। মিলতে পারে স্থাবর সম্পত্তিও। ব্যবসার স্বার্থে বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে এখনই তা শুরু করতে পারেন, যা ভবিষ্যতে প্রভূত লাভ দেবে।