
Trigrahi Yog In Aries 2026 Rashifal: নিজস্ব প্রতিবেদন: আকাশমণ্ডলে গ্রহের ফেরে এবার প্রকৃতির মেজাজ বিগড়ানোর পালা। বর্তমানে সূর্যদেব রয়েছেন মেষ রাশিতে। আগামী ১১ মে মেষেই পা রাখছে রণংদেহি মঙ্গল। সঙ্গে থাকছে বুধও। ফলস্বরূপ, মেষ রাশিতে তৈরি হচ্ছে শক্তিশালী ‘ত্রিগ্রহী যোগ’। জ্যোতিষীদের মতে, মেষ হলো আগুনের রাশি, আর সূর্য ও মঙ্গল দুজনেই অগ্নি উপাদানসম্পন্ন গ্রহ। এই ত্র্যহস্পর্শে ১১ মে থেকে আকাশ যেমন তপ্ত হবে, তেমনই চার রাশির জাতকদের জীবনেও শুরু হতে পারে বিবাদ-বিতর্কের দাবদাহ।
১. বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য দ্বাদশ ঘরে এই ত্রিগ্রহী যোগ গঠিত হচ্ছে। এই সময়ে আপনার প্রধান শত্রু হতে পারে নিজের খিটখিটে মেজাজ। অফিসে বসের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে অকারণে তর্কে জড়াবেন না, কারণ আড়ালে আপনার শত্রুসংখ্যা বাড়তে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন। সতর্ক হয়ে পা না ফেললে বড় ভুলের মাশুল গুনতে হতে পারে।
প্রতিকার: নেতিবাচক প্রভাব কাটাতে রোজ সকালে এক চামচ মধু সেবন করুন।
২. তুলা রাশি
তুলা রাশির সপ্তম ঘরে এই গ্রহ সমাগম আপনার স্বভাবকে আক্রমণাত্মক করে তুলতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আদর্শগত বিরোধ চরমে পৌঁছাতে পারে। তুচ্ছ কারণে দাম্পত্য কলহ বড় আকার নেওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্যের অবনতি মানসিক দুশ্চিন্তার কারণ হবে। এই সময় মাথা ঠান্ডা রাখাটাই হবে আপনার আসল চ্যালেঞ্জ।
প্রতিকার: প্রতিদিন সকালে সূর্যদেবকে চাল ও গুড় মিশ্রিত জল অর্পণ করুন।
৩. মকর রাশি
মকর রাশির চতুর্থ ঘরে এই যোগের প্রভাবে বিলাসিতার প্রতি ঝোঁক বাড়বে। অকারণে দামী জিনিস কিনতে গিয়ে পকেটে টান পড়তে পারে। পারিবারিক জীবনে মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হতে পারে। তবে এই অশুভ ফলের মাঝেও নতুন গাড়ি বা সম্পত্তি কেনার যোগ তৈরি হতে পারে। নিজের শরীরের ওপর বিশেষ নজর দিন।
প্রতিকার: সংকট কাটাতে নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন ও বজরংবলীর আরাধনা করুন।৪. মীন রাশি: কথার জাদুতে সামলান পরিস্থিতি
৪. মীন রাশি
দ্বিতীয় ঘরে ত্রিগ্রহী যোগের পাশাপাশি শনি ও মঙ্গলের ‘দ্বিদ্বাদশ’ যোগের প্রভাব থাকবে। এর ফলে পরিবারের অন্দরমহলে অশান্তির সুর বাজতে পারে। সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিক্ত কথা বলে কারোর মনে আঘাত দেবেন না। নিজের বাচনভঙ্গিতে মিষ্টতা আনলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন।
প্রতিকার: অশুভ প্রভাব কাটাতে গায়ত্রী মন্ত্র জপ করুন।