Advertisement

December Horoscope: ৫ রাশির জন্য লাকি হবে ডিসেম্বর, ২০২৬ শেষে লাখপতি হবেন এঁরা

ডিসেম্বর মাস জ্যোতিষ মতে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় একাধিক বড় গ্রহের চাল ও রাশিতে বদল হবে। মাসের শুরুতে রাহু-কেতু রাশি পরিবর্তন করবে। এরপর শনি নিজের চাল বদলাবে এবং গুরু বৃহস্পতি বক্রী হবে। অপরদিকে, ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে গোচর করবে।

ডিসেম্বরে একাধিক গ্রহ গোচরডিসেম্বরে একাধিক গ্রহ গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 5:50 PM IST
  • ডিসেম্বর মাস জ্যোতিষ মতে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ডিসেম্বর মাস জ্যোতিষ মতে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় একাধিক বড় গ্রহের চাল ও রাশিতে বদল হবে। মাসের শুরুতে রাহু-কেতু রাশি পরিবর্তন করবে। এরপর শনি নিজের চাল বদলাবে এবং গুরু বৃহস্পতি বক্রী হবে। অপরদিকে, ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে গোচর করবে। গ্রহের এই পরিবর্তন ১২টি রাশির ওপর প্রভাব ফেলবে। এছাড়াও রয়েছে সূর্যের রাশি পরিবর্তন এবং শনি মার্গী। আসুন দেখে নিন কোন ৫ রাশি ডিসেম্বরে ছক্কা হাঁকাবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি বেশ শুভ হতে পারে। এই সময় শত্রুদের উপর নিজের আধিপত্য বজায় রাখতে সক্ষম হবেন। প্রতিপক্ষরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সাফল্য আপনার দিকেই আসতে পারে। নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা হতে পারে। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি আদালত সংক্রান্ত কোনও মামলায় অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং উপার্জনের নতুন উৎস তৈরি হতে পারে। সব মিলিয়ে ডিসেম্বর মাসটি মিথুন রাশির জাতকদের জন্য সুখকর হতে পারে।

তুলা রাশি
ডিসেম্বর মাস তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারি মহলের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত জীবনে উন্নতির নতুন সুযোগ তৈরি হতে পারে। আর্থিক দিক থেকেও সময়টি অনুকূল থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমতে পারে এবং অর্থ সঞ্চয়ের সুযোগ বাড়বে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারের তরফে কোনও সুখবর পেতে পারেন। পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। নিজের পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য ডিসেম্বর মাস আর্থিক দিক থেকে বেশ ভালো কাটতে পারে। এই সময় ব্যবসায় উন্নতি এবং লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় আরও শক্তিশালী হতে পারে। বিনিয়োগের জন্য নতুন সুযোগ সামনে আসতে পারে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকেও ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ডিসেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য ডিসেম্বর মাস অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ভাল সাফল্য পেতে পারেন। নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করার সুযোগ আসতে পারে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের প্রতিপক্ষদের মোকাবিলা করে সাফল্য অর্জন করতে পারেন। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। পাশাপাশি কাজের প্রয়োজনে সরকারি খরচে ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় নিজের অবস্থান শক্তিশালী করার জন্য ডিসেম্বর মাসটি অনুকূল হতে পারে।

মেষ রাশি
ডিসেম্বর মাসটি মেষ রাশির জন্য অনুকূল বলে প্রমাণিত হবে। এই রাশির জাতকেরা আর্থিক দিক থেকে মজবুত হবেন। বছরের শেষে সুখবর পাবেন একের পর এক। ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন। মান-সম্মান বাড়তে পারে। সমাজে আপনার নতুন পরিচয় তৈরি হতে পারে। আর্থিক দিক জোরালো হবে। আপনি বেশ কিছু ক্ষেত্রে সাফল্য পাবেন। এই রাশির জাতকেরা বছর শেষে বিয়ের প্রস্তাব পাবেন। কেরিয়ারের চাকা তরতরিয়ে এগিয়ে যাবে। এই সময় বিগড়ে যাওয়া স্বাস্থ্য ভাল হবে।  
 

Read more!
Advertisement
Advertisement