Advertisement

Foodie Zodiac Sign: দিনরাত শুধু এঁদের ভাল-মন্দ খাওয়ার চিন্তা, এই ৫ রাশি সবচেয়ে খাদ্যরসিক

খেতে এবং খাওয়াতে ভালোবাসেন অনেকেই। বলাই হয় এই পেটের জন্যই উপার্জন করা। তবে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা খেতে ভীষণভাবে পছন্দ করেন। এঁদের ধ্যান-জ্ঞান, সবই খাবার।

এই রাশির জাতকরা খেতে সবচেয়ে ভালোবাসেনএই রাশির জাতকরা খেতে সবচেয়ে ভালোবাসেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2026,
  • अपडेटेड 4:49 PM IST
  • তবে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা খেতে ভীষণভাবে পছন্দ করেন।

খেতে এবং খাওয়াতে ভালোবাসেন অনেকেই। বলাই হয় এই পেটের জন্যই উপার্জন করা। তবে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা খেতে ভীষণভাবে পছন্দ করেন। এঁদের ধ্যান-জ্ঞান, সবই খাবার। ১২টি রাশিদের মধ্যে বেশ কিছু রাশি ভোজনরসিক। আসুন জেনে নিন সেই রাশির জাতকেরা কারা 

মেষ রাশি
মেষ জাতকরা খাবার-দাবারের সঙ্গে পরীক্ষা-নীরিক্ষা করতে ভালোবাসেন। প্রতিদিন নতুন ও আলাদা আলাদা খাবার পছন্দ করেন। রোজ একই ধরনের খাবারের প্রতি তাঁরা আকৃষ্ট হন না। খাবার-দাবারের বিষয় সাহসী পদক্ষেপ পছন্দ করেন মেষ রাশির জাতকরা।

বৃষ রাশি
এই রাশির জাতকরা একাগ্রতার সঙ্গে খাবার খেয়ে থাকেন। কোনও পদ দেখতে কেমন, কোন পদ্ধতিতে তৈরি করা হয়, স্বাদ কেমন, সে সবেতেই এঁদের বিশেষ টিপ্পণী থাকে। নতুন খাবার চেখে দেখতে ভালোবাসেন এঁরা। আবার নতুন খাদ্যাভ্যাস গড়ে তুলতেও সক্রিয় থাকেন।

সিংহ রাশি
এই রাশির জাতকরা খাবার খেতে খুব ভালোবাসেন। তবে সেটি হতে হবে দামী এবং রাঁধতেও হবে ভালো ভাবে। এঁরা জাঙ্ক ফুড ভালোবাসেন না। খাবার-দাবারের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে চান এই রাশির লোকেরা। ভালো পরিবেশ ও ভালো কোনও স্থানে বসে ভালো খাবার খাওয়া এই রাশির জাতকদের পছন্দের।

তুলা রাশি
স্ন্যাক্স বিশেষ পছন্দ করেন তুলা রাশির জাতকরা। খিদেয় ছটফট করলে বা কিছু খাওয়ার প্রবল ইচ্ছা জাগলে কোনও দিকে না-তাকিয়ে স্ন্যাক্স নিয়ে বসে পড়েন। মাঝ রাতে হালকা খাবার খেতে ভালোবাসেন। তবে দিনের বেলা খেতে পছন্দ করে না।

মীন রাশি
এই রাশির জাতকরা এমন খাবার খেতে বালোবাসেন, যা খেলে তাঁরা আনন্দ অনুভব করবেন। এঁদের কাছে আরামদায়ক খাবারের দীর্ঘ তালিকা রয়েছে। এই রাশির জাতকরা আবেগপ্রবণ খাদক। জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটালে এঁরা নিজের পছন্দের খাবার খেতে ভালোবাসেন। মীন রাশির জাতকরা নতুন নতুন পদ চেখে দেখতে ভালোবাসেন। তবে জাঙ্ক বা স্ট্রিট ফুড বিশেষ পছন্দের এই রাশির জাতকদের।

Advertisement

Read more!
Advertisement
Advertisement