Advertisement

Brihaspati Gochar: অতিচারী গতিতে অবস্থান বদলাবেন বৃহস্পতি, আগামী ৮৬ দিনে নতুন চাকরি-সম্পত্তি লাভ ৪ রাশির

১৩ ডিসেম্বর বক্রী হবেন বৃহস্পতি। উল্টো পায়ে হেঁটে ২৪ জানুয়ারি আবার সিংহ ছেড়ে কর্কটে ফিরে আসবে দেবগুরু। এই ৩১ অক্টোবর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে বিপুল সৌভাগ্য প্রাপ্তি হবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের।

বৃহস্পতির গোচর অক্টোবরেবৃহস্পতির গোচর অক্টোবরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • বর্তমানে বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতে।

বর্তমানে বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতে। আগামী ৩১ অক্টোবর এই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। দেবগুরু এখন অতিচারী দশায় রয়েছেষ অর্থাৎ স্বাভাবিক গতির তুলনায় বেশি দ্রুত স্থান পরিবর্তন করছে এই গ্রহ। ১৩ ডিসেম্বর বক্রী হবেন বৃহস্পতি। উল্টো পায়ে হেঁটে ২৪ জানুয়ারি আবার সিংহ ছেড়ে কর্কটে ফিরে আসবে দেবগুরু। এই ৩১ অক্টোবর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে বিপুল সৌভাগ্য প্রাপ্তি হবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের। আসুন দেখে নিই সেই লাকি রাশি কারা। 

মেষ রাশি
বৃহস্পতির পঞ্চম ঘরে গোচর করবে বৃহস্পতি। ছাত্রছাত্রীরা পরীক্ষায় নজরকাড়া সাফল্য পেতে পারেন। নববিবাহিত দম্পতিরা সন্তান লাভের সুখবর পাবেন। স্টক মার্কেট থেকে আর্থিক লাভ হতে পারে। পুরোনো বিনিয়োগ থেকেও মুনাফা হওয়ার সম্ভাবনা আছে।

সিংহ রাশি
সিংহ রাশিতেই গোচর করবে বৃহস্পতি। এই সময় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও মজবুত হবে। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়বে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে।

তুলা রাশি
তুলা রাশির একাদশ ঘরে গোচর করবে বৃহস্পতি। এই সময় প্রতিদিনের কাজ থেকে আপনি সাফল্য পাবেন। নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন। চোখে পড়ার মতো আয় বাড়বে। বড় ভাই-বোন বা অফিসে কর্তৃপক্ষের থেকে সহায়তা পাবেন।

ধনু রাশি
ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। দেবগুরুর গোচর তাই অত্যন্ত লাভজনক হতে চলেছে এই রাশির জাতকদের জন্য। এই সময় আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জাগবে। সব কাজেই সাফল্য লাভ করবেন। চাকরিতে প্রোমোশন পেতে পারেন। পছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। তীর্থযাত্রা হতে পারে।

Read more!
Advertisement
Advertisement