
অক্টোবর মাসের শুরুতেই বুধের নক্ষত্র পরিবর্তন হয়েছে। ১ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিটে বুধ রাহুর নক্ষত্র স্বাতীতে প্রবেশ করেছে। ১২ অক্টোবর পর্যন্ত বুধ এই নক্ষত্রেই বিরাজ করবে। জ্যোতিষে বুধকে বুদ্ধি, যুক্তি, বাণিজ্য ও যোগাযোগের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই পরিবর্তনের প্রভাব কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনেও পড়বে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য বুধের নক্ষত্র পরিবর্তন স্বস্তি নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ বন্ধু, সহকর্মী বা পরিচিত কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি বুধ। তাই এই নক্ষত্র পরিবর্তন আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন প্রকল্পের প্রস্তাব আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জন্যও সময়টি ইতিবাচক হতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি বুধ। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। বাড়ি, সম্পত্তি বা বিনিয়োগ সংক্রান্ত কোনও পুরনো ঝগড়া থাকলে, তার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক আরও ভাল হবে। সকলের কাছে আপনার কাজের প্রশংসা হবে।
তুলা রাশি
বুধ বর্তমানে তুলা রাশিতেই রয়েছে। তাই স্বাতী নক্ষত্রে বুধের প্রভাব তুলা রাশির জাতকরা বেশি অনুভব করতে পারবেন। ব্যবসায়ীদের নতুন ক্লায়েন্ট বা বড় চুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের অতিরিক্ত দায়িত্ব বা নতুন ক্ষমতা দেওয়া হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য আগামী ১২ দিন কর্মজীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় নিজের পরিকল্পনা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরুন। চাকরিতে পরিবর্তন বা নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ তৈরি হতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। অতীতে করা কোনও কাজ বা বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। পরিবারের পরিবেশও শান্ত ও আনন্দদায়ক থাকার সম্ভাবনা রয়েছে।