Advertisement

Budh Uday 2026: বুধের মহা উদয়ে বাম্পার লাভ, ১৮ সেপ্টেম্বর থেকে ৩ রাশি 'কোটিপতি'

এই দিন বুধ তার নিজের সবচেয়ে প্রিয় ও উচ্চ রাশি কন্যাতে উদিত হতে চলেছে। যখন কোনও গ্রহ উদিত হয়, তখন তার শক্তি ও ফল দেওয়ার গুণ অনেকটা বেড়ে যায়। উচ্চরাশিতে বুধের উদয় হওয়ায় ভদ্র রাজযোগ পূর্ণ শক্তি পাবে।

বুধ উদয়বুধ উদয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 1:13 PM IST
  • বৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, ব্যবসা, তর্ক, সংবাদ ও অর্থব্যবস্থার কারক গ্রহ বুধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে।

বৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, ব্যবসা, তর্ক, সংবাদ ও অর্থব্যবস্থার কারক গ্রহ বুধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর দিনটি খুবই বিশেষ। এই দিন বুধ তার নিজের সবচেয়ে প্রিয় ও উচ্চ রাশি কন্যাতে উদিত হতে চলেছে। যখন কোনও গ্রহ উদিত হয়, তখন তার শক্তি ও ফল দেওয়ার গুণ অনেকটা বেড়ে যায়। উচ্চরাশিতে বুধের উদয় হওয়ায় ভদ্র রাজযোগ পূর্ণ শক্তি পাবে। বুধের এই মহা উদয় একাধিক রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসবে আর আর্থিক পরিস্থিতি মজবুত করার দরজা খুলে দেবে। আসুন দেখে নিন কোন কোন রাশি বুধ উদয়ে উপকৃত হবে। 

বৃষ রাশি
বুধের উদয় এই রাশির জন্য কোনও বরের চেয়ে কম নয়। আকস্মিক অর্থলাভ হবে। যদি আপনি আগে থেকে কোনও বিনিয়োগ করে থাকেন, তাহলে সেখান থেকে বড় রিটার্ন পেতে পারেন। শেয়ার বাজার, ট্রেন্ডিং বা লটারির সঙ্গে যুক্ত জাতকদের প্রত্যাশার চেয়ে বেশি লাভ হতে পারে। পড়ুয়াদের জন্য এই সময় খুব ভাল যাবে। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। 

মিথুন রাশি
বুধ উদয়ে আপনার উন্নতির রাস্তা খুলে যাবে। আপনি নতুন সম্পত্তি, নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও পুরনো বিবাদ চললে, সেই রায় আপনার পক্ষে আসবে। চাকরীজীবিদের প্রমোশন বা বেতন বৃদ্ধির মতো শুভ সংবাদ পেতে পারেন। যারা সংবাদমাধ্যম, মার্কেটিং, আইটি বা ব্যাঙ্কিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের আর্থিক লাভ হতে পারে। 

কন্যা রাশি
বুধ উদয় হওয়ায় আপনার ভাবনা-চিন্তা করা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও জবরদস্ত শুধরে যাবে। আপনার আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হবে। ব্যবসার সঙ্গে যুক্ত লোকদের হাতে বড় চুক্তি হাতে আসবে। যার ফলে বড় লাভ হবে। আপনার ব্যক্তিত্বের প্রভাব বাড়বে ও সমাজেও কর্মস্থানে মান-সম্মান বাড়বে। 

    
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement