Advertisement

Budh Uday 2026: ভাইফোঁটার ভোরে বুধ উদয়ে লক্ষ্মীলাভ, ৫ রাশির জাতকদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি

এরকম অবস্থায় বুধের উদয় ৫ রাশির জাতকদের জন্য ভাল বলে প্রমাণিত হবে। এই রাশির জাতকেরা চাকরি, ব্যবসা ও আর্থিক পরিস্থিতি শুধরাতে পারবেন।

বুধ উদয়বুধ উদয়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 3:33 PM IST
  • ভাইফোঁটার দিন ভোর ৫টা ৪০ মিনিটে বুধের উদয় হয়ে গিয়েছে।

ভাইফোঁটার দিন ভোর ৫টা ৪০ মিনিটে বুধের উদয় হয়ে গিয়েছে। জ্য়োতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাণী ও ব্যবসার কারক বলে মনে করা হয়। এৎ সম্পর্ক অর্থ ও ব্যবসার সঙ্গে যুক্ত। এরকম অবস্থায় বুধের উদয় ৫ রাশির জাতকদের জন্য ভাল বলে প্রমাণিত হবে। এই রাশির জাতকেরা চাকরি, ব্যবসা ও আর্থিক পরিস্থিতি শুধরাতে পারবেন। চাকরি যারা করছেন তাদের উন্নতির রাস্তা খুলে যাবে। আসুন জেনে নিই সেই ৫ রাশির জাতকেরা কারা। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য বুধের উদয় শুভ বলে প্রমাণিত হবে। এই সময় আপনার আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ সহজে পূরণ হবে। চাকরি ও ব্যবসায় বিরোধী পক্ষের থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। শিল্প, লেখনী ও যোগাযোগ ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পাবেন। নিজের দক্ষতা ও প্রতিভার জোরে প্রতি কাজে সফলতা অর্জন করতে পারবেন। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই বুধ উদয় ভাল পরিণাম নিয়ে আসবে। এই সময় আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। পরিবারের লোকেদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। ঘরের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে। কোনও পুরনো কাজে সফলতা পাবেন। অর্থ সংক্রান্ত বিষয় থেকে স্বস্তি পাবেন। 

কর্কট রাশি
বুধের উদয় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুসংবাদ আসতে পারে। আর্থিক লাভের নতুন সুযোগ সৃষ্টি হবে। যারা চাকরিতে আসেন, তারা কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে সন্তুষ্ট হতে পারেন। পূর্বের বিনিয়োগ থেকেও ভালো মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। 

কন্যা রাশি
বুদের উদয় কন্যারাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক লক্ষণ নিয়ে আসবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং আচরণ অন্যদের মুগ্ধ করবে। পুরোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। যারা চাকরিতে আছেন, তারা নিজেদের যোগ্যতা প্রদর্শনের একটি ভাল সুয়োগ পাবেন। কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। কাজের সূত্রে ভ্রমণ লাভজনক হতে পারে। 

Advertisement

ধনু রাশি
বুধের উদয় ধনু রাশির জন্য শুভ হতে পারে। ব্যবসায়ীরা ভালো মুনাফা দেখতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ কাজ সম্পন্ন হতে পারে। যেকোনো গুরুত্বপূর্ণ উদ্যোগে আপনি আপনার ভাইবোনদের সমর্থন পাবেন। বিনিয়োগও লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Read more!
Advertisement
Advertisement