Advertisement

Budh Vakri Bad Effect: উল্টো পায়ে বুধের গতি, লক্ষ্মীপুজোর আগেই চ্যালেঞ্জের মুখে ৬ রাশি

আগামী ২৪ অক্টোবর, কোজাগরী পূর্ণিমার ঠিক আগের দিন তুলা রাশিতে বক্রী হবে বুধ। জেনে নিন বক্রী বুধের প্রভাব কোন রাশিতে কী ভাবে পড়বে।

বুধ বক্রী ২০২৬বুধ বক্রী ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 5:11 PM IST
  • বৈদিক জ্যোতিষে বুধকে বলা হয় বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, ব্যবসা ও হিসেবের কারক গ্রহ।

বৈদিক জ্যোতিষে বুধকে বলা হয় বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, ব্যবসা ও হিসেবের কারক গ্রহ। আগামী ২৪ অক্টোবর, কোজাগরী পূর্ণিমার ঠিক আগের দিন তুলা রাশিতে বক্রী হবে বুধ। জেনে নিন বক্রী বুধের প্রভাব কোন রাশিতে কী ভাবে পড়বে।

মেষ রাশি
বক্রী বুধের প্রভাবে জটিলতা বাড়বে মেষ রাশির জাতকদের জীবনে। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। পার্টনারের সঙ্গে কথাবার্তায় স্বচ্ছতা বজায় থাকুন। ছোটখাটো বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। যে কোনও কাজ করার আগে সবদিক ভাল করে খতিয়ে দেখে নিন। 

বৃষ রাশি
আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। অকারণ খরচ বাড়বে। এর ফলে সঞ্চয়ের পরিমাণ কমতে পারে। চাকরিজীবীদের অফিসে সাবধানতা অবলম্বন করা জরুরি। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। বক্রী বুধের প্রভাবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। নিজের মনের কথা স্পষ্ট ভাবে জানান। পড়াশোনার জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে ছাত্রছাত্রীদের। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

কর্কট রাশি
সাংসারিক বিষয়ে অতিরিক্ত মনোযোগ দিতে হবে। পারিবারিক দায়িত্ব বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার ধৈর্য্য ধরা জরুরি। সাহিত্য রচনা ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্তদের নিজেদের কাজ সতর্ক ভাবে করতে হবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে টিকিট, পরিচয়পত্রের মতো সব কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখুন।

মীন রাশি
কারও সঙ্গে আর্থিক বিষয়ে সব কথা খোলাখুলি ভাবে না বলাই ভালো। পারিবারিক দায়িত্ব ভাগ করে নিন। সংসারের জন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী কেনার থাকলে তার ব্যবহার ও খরচ ভালো করে দেখে নিন। পুরোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
আর্থিক বিষয়ে সাবধান হওয়া জরুরি বৃশ্চিক রাশির জাতকদের। পুরোনো খরচ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সহকর্মীদের সঙ্গে সব কথা স্পষ্ট ভাবে বলে নেওয়া ভালো। বিদেশ সফর বা কাজের সূত্রে কোথাও যাওয়ার থাকলে সব ডকুমেন্টস আগে থেকে দেখে নিন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement