Advertisement

Budh Vakri Effect: বিপরীত গতিতে ছুটছে বুধ, আগামী ৩৭ দিনে সকলকে টেক্কা দেবে ৬ রাশি

জ্য়োতিষ গণনা অনুযায়ী, ২ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে বুধ। ফলে আগামী ৩৭ দিন ৬টি রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে এই বক্রী দশা। এই সময়ে চাকরিতে উন্নতি, আয় বৃদ্ধির সুযোগ, ব্যবসার সম্প্রসারণ এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বুধ বক্রীর প্রভাববুধ বক্রীর প্রভাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 2:22 PM IST
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধকে বুদ্ধি, বাকশক্তি, যোগাযোগ, শিক্ষা ও ব্যবসার কারক গ্রহ বলে মনে করা হয়।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধকে বুদ্ধি, বাকশক্তি, যোগাযোগ, শিক্ষা ও ব্যবসার কারক গ্রহ বলে মনে করা হয়। বর্তমানে বুধ তুলা রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। জ্য়োতিষ গণনা অনুযায়ী, ২ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে বুধ। ফলে আগামী ৩৭ দিন ৬টি রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে এই বক্রী দশা। এই সময়ে চাকরিতে উন্নতি, আয় বৃদ্ধির সুযোগ, ব্যবসার সম্প্রসারণ এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কারা লাভবান হবেন?

মিথুন রাশি
বুধের গোচরে মিথুন রাশির জাতকদের কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও ইতিবাচক ফলের আশা করতে পারেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধিরও যোগ রয়েছে বলেও মনে করা হয়।

কন্যা রাশি
এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পুরোনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও আটকে থাকা বিষয়েও অগ্রগতি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে পারলে পড়ুয়ারা উপকৃত হতে পারেন।

তুলা রাশি
বুধের নিজের বর্তমান অবস্থানের কারণে তুলা রাশির জাতকদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধির জন্য করা চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। 

ধনু রাশি
ধনু রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেতে পারেন। কাজের প্রশংসাও জুটতে পারে। যাঁরা জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের অবশ্যই সমস্ত দিক যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।

Advertisement

মকর রাশি
মকর রাশির জাতকদের চাকরি পরিবর্তন কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন চুক্তি বা লেনদেনের সম্ভাবনা রয়েছে। কথাবার্তা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কর্মক্ষেত্রে সুবিধা এনে দিতে পারে।

Read more!
Advertisement
Advertisement