Advertisement

Budhaditya Rajyog: দীপাবলি থেকে অ্যাক্টিভ বুধাদিত্য যোগ, ৮ নভেম্বর থেকে 'ডাবল' ইনকাম শুরু ৪ রাশির

দীপাবলির উৎসব এই বছর কিছু রাশির ক্ষেত্রে কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার সঙ্কেত নিয়ে এসেছে। জ্যোতিষ গণনা অনুসারে, ৮ নভেম্বর ২০২৬-এর দীপাবলির দিন সূর্য ও বুধ তুলা রাশিতে যুতি তৈরি করে বুধাদিত্য রাজযোগ নির্মাণ করবে। জ্যোতিষে এই যোগ বুদ্ধি, ব্যবসা, সংবাদ কৌশল ও মান-সম্মানের সঙ্গে যুক্ত করা হয়।

বুধাদিত্য রাজযোগবুধাদিত্য রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 11:40 AM IST
  • দীপাবলির উৎসব এই বছর কিছু রাশির ক্ষেত্রে কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার সঙ্কেত নিয়ে এসেছে।

দীপাবলির উৎসব এই বছর কিছু রাশির ক্ষেত্রে কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার সঙ্কেত নিয়ে এসেছে। জ্যোতিষ গণনা অনুসারে, ৮ নভেম্বর ২০২৬-এর দীপাবলির দিন সূর্য ও বুধ তুলা রাশিতে যুতি তৈরি করে বুধাদিত্য রাজযোগ নির্মাণ করবে। জ্যোতিষে এই যোগ বুদ্ধি, ব্যবসা, সংবাদ কৌশল ও মান-সম্মানের সঙ্গে যুক্ত করা হয়। বিশ্বাস করা হয় যে এর ইতিবাচক প্রভাব কিছু রাশির জাতকদের চাকরি ও ব্যবসা এগিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে পারে। এই যোগ বিশেষ করে তুলা, কন্যা, মেষ ও কুম্ভ রাশির জাতকদের লাভ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। 

২০২৬ সালের ১৭ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করেছে। সূর্যের সঙ্গে তুলা রাশিতে বুধের উপস্থিত্ বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। জ্যোতিষ মতে, ১৬ নভেম্বর পর্যন্ত সূর্য তুলা রাশিতে বিরাজ করবে। আসুন জেনে নিন এই বুধাদিত্য রাজযোগের ফলে কোন কোন রাশির সুবিধা হবে। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য বুধাদিত্য রাজযোগ কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক বদল নিয়ে আসার সঙ্কেত রয়েছে। চাকুরীজিবীদের নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজ করার পদ্ধতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সুবিধা পেতে পারেন। ব্যবসায় নতুন গ্রাহক পাবেন এবং পুরনো সম্পর্ক থেকে লাভ পাবেন। যদি কোনও নতুন প্রকল্পে কাজ করেন,তাহলে পরিকল্পনা করে এগিয়ে গেলে লাভ পেতে পারেন। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই সময় কাজকর্ম আরও ভাল করার ও আর্থিক দিকে নজর দেওয়ার সুবর্ণ সময়। চাকরিতে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। কিছু জাতকদের নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা পুরনো সম্পর্ক থেকে লাভ পাবেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে চিন্তিত, তারা এই সময় আর্থিক দিক শুধরানোর চেষ্টা করবেন ও বাজেট এবং সঞ্চয়ের ওপর মনোযোগ দিন। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য বুধাদিত্য রাজযোগ কেরিয়ার ও ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে আসবে। চাকরি বদল করার প্রস্তুতি যারা নিচ্ছে, তাদের জন্য নতুন সুয়োগ আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি ও নিজেদের কাজ বিস্তার করার সুযোগ পাবেন। এই সময় নিজের যোজনাগুলি স্পষ্ট রাখুন এবং কাজ সংক্রান্ত কাগজপত্র ভাল করে যাচাই করে নিন। আর্থিক লাভের সম্ভাবনার সঙ্গে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। 

Advertisement

কুম্ভ রাশি
এই সময়টি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন মানুষের সাথে সংযোগ স্থাপন এবং কাজের নতুন পদ্ধতি গ্রহণে সহায়ক হতে পারে। যারা মিডিয়া, বিপণন, প্রযুক্তি এবং ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন প্রকল্প বা ব্যবসায়িক যোগাযোগ থেকে উপকৃত হবেন। 

Read more!
Advertisement
Advertisement