Advertisement

Guru Gochar In October: অক্টোবরের শেষদিনে দেবগুরুর গুরুত্বপূর্ণ গোচর, পুজোর পরই ৪ রাশির আকস্মিক অর্থলাভ

অক্টোবর দিকটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঘটবে একাধিক বড় বড় পরিবর্তন। তার মধ্যেই রয়েছে জ্ঞানের প্রতীক গ্রহ বৃহস্পতির গোচর। আগামী ৩১ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে।

বৃহস্পতির গোচর অক্টোবরেবৃহস্পতির গোচর অক্টোবরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 10:21 AM IST
  • অক্টোবর দিকটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

অক্টোবর দিকটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঘটবে একাধিক বড় বড় পরিবর্তন। তার মধ্যেই রয়েছে জ্ঞানের প্রতীক গ্রহ বৃহস্পতির গোচর। আগামী ৩১ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, বৃহস্পতিতে জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি, শিক্ষা ও উন্নতির কারক গ্রহ হিসাবে ধরা হয়। তাই বৃহস্পতির রাশি পরিবর্তন বেশ কিছু রাশির ওপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। 

মেষ রাশি
বৃহস্পতি মেষের পঞ্চম ভাবে গোচর করবে। এই ভাব শিক্ষা, সন্তান এবং সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। পড়াশোনায় নতুন সুযোগ, চাকরিতে নতুন দায়িত্ব বা উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে। গাড়ি বা অন্যান্য সুখ-সুবিধা সংক্রান্ত কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

কর্কট রাশি
বৃহস্পতি কর্কটের দ্বিতীয় ভাবে অবস্থান করবে। জ্যোতিষ মতে, দ্বিতীয় ভাব অর্থ, পরিবার ও বাকশক্তির সঙ্গে যুক্ত। ফলে আয় ও আর্থিক পরিস্থিতি মজবুত করার নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কথা, সিদ্ধান্ত ও মতামত গুরুত্ব পেতে পারে। আপনার সম্মান ও পদ বাড়তে পারে। 

সিংহ রাশি
বৃহস্পতি সরাসরি সিংহ রাশিতেই প্রবেশ করবে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এর ফলে আত্মবিশ্বাস বাড়তে পারে, শেখার আগ্রহ তৈরি হতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসতে পারে। কেরিয়ারে নতুন দিশা খুঁজছেন এমন ব্যক্তিদের সামনে সুযোগ আসতে পারে। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু আবেগ বা উৎসাহের উপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতিও বিবেচনা করা প্রয়োজন।

তুলা রাশি
বৃহস্পতির গোচর হবে একাদশ ভাবে, যাকে লাভের ভাব বলা হয়। ফলে নতুন উপার্জনের পথ খুলতে পারে। পুরোনো কোনও খাটনির ফল এবার পেতে পারেন, পুরোনো বিনিয়োগ থেকেও লাভবান হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের জন্য নতুন সুযোগ আসতে পারে। অভিজ্ঞ বা প্রভাবশালী কোনও ব্যক্তির পরামর্শ ও সহযোগিতা কর্মজীবনে অগ্রগতির পথ তৈরি করতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement